• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫২
সর্বশেষ :
তালায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শ্যামনগরে চিংড়িঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন দেবহাটায় জেলি পুশকৃত চিংড়ি বিনষ্ট, তিন ব্যবসায়ীকে জরিমানা ভারতে পালানোর সময় যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক দেবহাটায় পাউবোর জমি দখল, উচ্ছেদে বিলম্ব উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন ‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান

কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ সিনেমা আসছে

প্রতিনিধি: / ৫৫৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: চিত্রনায়ক কাজী মারুফ তার নতুন ছবির ঘোষণা দিয়েছিলেন অনেক আগেই। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সিনেমার বাইরে নন ‘ইতিহাস’ খ্যাত অভিনেতা কাজী মারুফ। সেখানেও ‘গ্রিন কার্ড’ নামে নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমায় মারুফ ছাড়াও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দ। আরও রয়েছেন অভিনেত্রী নওশীন, হিল্লোল, শিরিন বকুল, কাজী আরিশা, রাফি আহমেদ, আকাশ রহমান প্রমূখ। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা এবং হিন্দি ভাষায় সিনেমাটি নির্মিত হয়েছে। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তিনি। ছবিটি প্রসঙ্গে কাজী মারুফ বলেন, ‘গ্রিন কার্ড’ সিনেমা নির্মাণের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করা হচ্ছে আমার। এরইমধ্যে এর কাজ শেষ হয়েছে। এটিই প্রথম কোনো বাংলা সিনেমা যেটি পুরোটা যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছে।’ অভিনেতা আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে আমার এ সিনেমায়। এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। আশা রয়েছে এ মাসের শেষ সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে দেশে ফিরব। তারপর মুক্তির যাবতীয় প্রস্তুতি শেষ করব।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com