• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭
সর্বশেষ :
মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই : আলি আসগার লবি সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: ধানের শীষের প্রার্থী হাবিব ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে : রাহমাতুল্লাহ পলাশ ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের

তিশা নতুন কাজের সঙ্গে যুক্ত হলেন

প্রতিনিধি: / ৩১৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: নুসরাত ইমরোজ তিশা মা হওয়ার পর বেশ ভালোভাবেই কাজে ফিরেছেন। এরইমধ্যে তার অভিনীত ও মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক এ বায়োগ্রাফী’ মুক্তি পেয়ে বেশ প্রশংসিত হয়েছে। এবার নতুন আরও একটি কাজের সঙ্গে যুক্ত হলেন তিনি। হারপিকের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন এ জনপ্রিয় অভিনেত্রী। বাংলাদেশে টয়লেট হাইজিন সচেতনতা বৃদ্ধিতে ও ব্যবসার প্রসার ঘটাতে হারপিক বাংলাদেশ-এর সকল কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন নন্দিত এই অভিনেত্রী। সমপ্রতি রাজধানীর গুলশান-১ এ অবস্থিত রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র প্রধান কার্যালয়ে নুসরাত ইমরোজ তিশা ও হারপিক-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজার-এর ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা, মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার তাবাসসের আহমেদ ও এক্সটারনাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো. রাকিব উদ্দিন এবং উপস্থিত ছিলেন হারপিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা ও রেকিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নুসরাত ইমরোজ তিশা বলেন, হারপিক বিশ্বের একটি স্বনামধন্য ব্র্যান্ড। ছোটবেলা থেকেই দেখে এসেছি হারপিক আমাদের বাসাবাড়ির টয়লেটের একটি অবিচ্ছেদ্য পণ্য। আমি এই হারপিক পরিবারের সদস্য হতে পেরে অনেক আনন্দিত। আমি বিশ্বাস করি, আমাদের এই যুগ পথচলা হারপিকের ব্যবসায় উন্নতিসাধন করবে এবং পাশাপাশি হারপিক-এর সকল সামাজিক উন্নয়নমূলক কাজগুলোর মাধ্যমে মানুষ আরও উপকৃত হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com