• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

পুলিশ লাহোরে ইমরান খানের সমর্থকদের আটক করেছে

প্রতিনিধি: / ৫১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : নির্বাচনের বিতর্কিত ফলের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মীরা বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে। অনিয়মের অভিযোগ তুলে তারা ন্যায়বিচারের দাবি তুলেছে। তবে বেশ কয়েকটি স্থানে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধেছে। ফলে একাধিক গ্রেপ্তার ও জনশৃঙ্খলা ব্যাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, লাহোরে পিটিআই সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে একাত্মতা দেখানোর জন্য লিবার্টি চকে সমাবেশ করে। একপর্যায়ে সমাবেশ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে পুলিশ হস্তক্ষেপ করে এবং আট জনকে আটক করে। এরপর বিক্ষোভ আরও তীব্র রুপ নেয়। এছাড়াও শহরের অন্য জায়গায় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তার হয়েছেন শেহজাদ ফারুক নামের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। তিনি পিএমএল-এন এর মরিয়ম নওয়াজের কাছে হেরেছিলেন। গ্রেপ্তারের আগে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন বলে দাবি করেন ফারুক। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, লাহোরে পিটিআই একটি বিক্ষোভের পরিকল্পনা করেছিল। কিন্তু সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পিটিআই বলেছে, বিক্ষোভকারীদের উসকে দেওয়ার পরিকল্পনা ছিল। এখান থেকে পরে সহিংসতার সম্ভাবনা ছিল। আর সহিংসতা হলে দায়ী করা হতো ইমরান খানকে। যারা বিক্ষোভ স্থগিতের সংবাদ পায়নি তাদের অনেকেই উপস্থিত হয়েছিলেন। পরে তাদের কাউকে দ্রæত সরিয়ে নেওয়া হয় আর কয়েকজনকে পুলিশ আটক করে। অন্তত তিনজন বিক্ষোভকারীকে আটক করার কথা নিশ্চিত করেছে আল-জাজিরা। অপরদিকে ঘটনাস্থলে পুলিশের চারটি প্রিজন ভ্যান উপস্থিত থাকার বিষয়ও নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি। পুলিশের জলকামানও ছিল সেখানে। দায়িত্বরত পুলিশের কাছে তার নির্দেশনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি উত্তর না দিয়ে চলে যান বলে জানিয়েছে আল-জাজিরা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com