• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৩
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

মোরেলগঞ্জের দুটি ইউনিয়নে ৩৭ বিদ্যালয়ে শিক্ষা পদক প্রদান

প্রতিনিধি: / ২২৬৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে দু’দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় পাঁচগাও এমএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পদক ২০২৪ প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরণ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার সজল মহলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাসিব খান, মোয়াজ্জেম হোসেন, আবু সুফিয়ান, দুলাল কৃষ্ণ হাজরা, বেনজীর আহম্মদ, পিনাক মুখার্র্জী, মিথিলা হালদার, অমিত মন্ডল, ইউপি সদস্য মো. মহিউদ্দিন মাইনুল, আব্দুল লতিফ হাওলাদর সহ সকল শিক্ষকবৃন্দ।
অপরদিকে, ১নং তেলিগাতি ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমক-পূর্ণভাবে ১৫টি সরকারি বিদ্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন অত্র ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার সজল মহলী। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রহিম খান, জাকির হোসেন, শেখ মুজিবুর রহমান। ক্রীড়া পচিলানার নেতৃত্ব দেন সহকারি শিক্ষক সুমন আকন প্রমুখ। এ ছাড়া সাম্প্রতিক যেসকল শিক্ষক অবসরে গেছেন তাদের মধ্যে সম্মাননা স্বারক প্রদান করা হয়। #


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com