• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২
সর্বশেষ :
ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

বিচ্ছেদের দ্বারপ্রান্তে ব্র্যাড পিট-জোলি

প্রতিনিধি: / ৫৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: প্রেমের দশ বছর পর বিয়ের পিঁড়িতে বসেন হলিউডের প্রভাবশালী জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। সেই বিবাহিত জীবনেরও প্রায় এক দশক হয়ে গেছে। তবে বিয়ের পর থেকেই ভালোবাসার হিসাব-নিকাশ বদলে যেতে শুরু করে। ব্র্যাড পিটের বিরুদ্ধে তার এবং শিশুদের প্রতি শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে মাত্র দুই বছর পর ২০১৬ সালে হাঁটেন বিচ্ছেদের পথে, আবেদন করেন জোলি। তার পর থেকে তাদের আইনি লড়াই চলছে। অবশেষে আইনগত বিচ্ছেদের দ্বারপ্রান্তে এই সাবেক জুটি। সংবাদমাধ্যম টিএমজেড-এর প্রতিবেদন অনুযায়ী, এই সাবেক জুটি অবশেষে তাদের ফিন্যানশিয়াল ডকুমেন্টস জমা দিয়েছেন আদালতে। আইনগত বিচ্ছেদের জন্য এটি ছিল চ‚ড়ান্ত পদক্ষেপগুলোর একটি। গত দুই বছর ধরে ব্র্যাড পিট-জোলির আইনি লড়াইয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। দুজনের কাছেই একাধিকবার ফিন্যানশিয়াল ডকুমেন্টস চাওয়া হলেও সাড়া মেলেনি। অবশেষে তারা জমা দিলেন। এরই মাঝে সম্পত্তি নিয়ে একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ব্যস্ত ছিলেন উভয়েই। সন্তানদের হেফাজত চুক্তি নিয়েও চলছিল আইনি লড়াই। দাম্পত্য জীবনে ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তান রয়েছ। ম্যাডক্স, জাহারা, শিলো, প্যাক্স এবং যমজ নক্স এবং ভিভিয়েন বর্তমানে মায়ের সঙ্গেই আছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com