• শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৪
সর্বশেষ :
ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন নাছিম ফারুক খান মিঠুর সাথে জেলা ছাত্রদলের শাহীন ইসলামের শুভেচ্ছা বিনিময় সুন্দরবনে ফের বনদস্যু*দের তাণ্ডব, সাতক্ষীরা রেঞ্জ থেকে ৮ জেলে অ*প*হরণ মেয়াদোত্তীর্ণ কমিটির দৌরাত্ম্য, মাদকের স্বর্গে পরিণত সরুলিয়া বাজার! জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করলেন এম সামাদ মতিন নারায়ণগঞ্জে আড়াইহাজারে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহায়তায় সফল বাস্তবায়ন দেবহাটায় পুলিশের অভিযানে আবারও ভারতীয় রেনু পোনা আটক দেবহাটায় ভগ্নিপতির বি*রুদ্ধে মিথ্যা মা*মলার অভিযোগে সংবাদ সম্মেলন আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ

সহজ-সরল নারী চরিত্রে আসছে মেহজাবীন

প্রতিনিধি: / ৩৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: আত্মা বাজি রেখে ভয়ঙ্কর জুয়া খেলার গল্পে গেল বছরের শুরুতে ভিকি জাহেদ নির্মাণ করেছিলেন ‘দ্য সাইলেন্স’। অভিনয় করেছিলেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ। ভালোবাসা দিবসে একই টিমের নতুন ওয়েব সিরিজ ‘আরারাত’ মুক্তি পেতে যাচ্ছে। কদিন আগে এর তিনটি পোস্টার প্রকাশের পর বেশ কৌতূহলের জন্ম দেয় এবং দুদিন আগে দুই মিনিটের ট্রেলার প্রকাশের পর আরো বেশি আগ্রহ বাড়ায়। যেখানে দেখা মিলেছে, অন্যরকম প্রেমের গল্পের আভাষ! ‘আরারাত’র মাধ্যমে ২০২৪ সালে নতুন কাজ নিয়ে ফিরছেন অভিনেত্রী মেহজাবীন। ট্রেলারটি দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে এটি ‘দ্য সাইলেন্স’-এর সিক্যুয়ালে কিনা! পরিচালক ভিকি জাহেদ বললেন, আমিও দেখেছি ট্রেলার দেখে অনেকেই একই প্রশ্ন করছেন। দর্শকরা কাজটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাদের এই কৌতূহল আমি উপভোগ করছি। পুরো সিরিজ দেখলে তারা বুঝতে পারবেন সিক্যুয়ালে কিনা। তবে এতটুকু বলতে পারি, এটি লাভ স্টোরি। তবে আর দশটা ভালোবাসার মতো গল্পের মতো এটি না। প্রকাশিত ট্রেলার দেখে আন্দাজ করা যাচ্ছে, ‘আরারাত’র গল্পটা ভালোবাসার এবং প্রতারণারও। ভালোবাসার মানুষ যদি প্রতারণা করে, সবাই কি সহ্য করতে পারে? গল্পটা বিশ্বাস এবং ঘৃণারও। নির্মাতা বলছেন, এসব উত্তর নিয়েই সাজানো ‘আরারাত’। ট্রেলারের শেষ দৃশ্যে বিজরী বরকতউল্লাহর মুখে একটি সংলাপের মাধ্যমে বলা হয়েছে ‘আরারাত’ নামটির অর্থ। আরারাত হলো একটি পর্বত। এর অবস্থান তুরস্ক ও আর্মেনিয়ান সীমান্তের মাঝামাঝি। এই ওয়েব সিরিজ প্রসঙ্গে মেহজাবীন বলেন, এতে রুপা নামে একজন সহজ-সরল নারী আমি। যার একটি সুন্দর সংসার রয়েছে। স্বামীকে নিয়ে ভালোই দিন কাটছিল। হঠাৎ জীবনে আমূল পরিবর্তন চলে আসবে। ওলটপালট হয়ে যাবে সব। কেন কী কারণে তা জানতে এটি দেখতে হবে। ভিকি ভাই সবসময় দর্শকের মানসিকতা নিয়ে গবেষণা করেন। খুঁজে বের করেন বাস্তব জীবনে দর্শক কী চায়। সে জায়গা থেকে এবারের কাজটিও অসাধারণ এক অভিজ্ঞতার। আমি এবং আমাদের সব আর্স্টিস্ট নিজেদের সেরাটি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এ কাজটি দর্শকের উপভোগ্য হবে। মোহাম্মদ কামরুজ্জামানের প্রযোজনায় কেএস ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত ছয় পর্বের ‘আরারাত’ সিরিজটি ১৫ ফেব্রæয়ারি বিঞ্জে মুক্তি পাবে। ভিকি জাহেদ বলেন, এই গল্পটা অনেকদিন থেকে মাথায় ঘুরপাক খাচ্ছিল। এখানে সম্পর্কের অন্ধকার দিকগুলো বেশি উঠে এসেছে। ম্যারিড কাপলদের মধ্যে ঝগড়া হয় হুট করে অনেক বছরের চেনা মানুষটা অচেনা হতে থাকে এবং সে কতটা ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারে সেটাও দেখানো হচ্ছে। রিয়েল লাইফে এমন কাপল দেখেছি। আমার কাছে মনে হয়, প্রায় প্রত্যেকে এই গল্প নিজের সঙ্গে কানেক্ট করতে পারবে। আমার ট্রেডমার্ক কিছু থাকে যেখানে থ্রিলার, মিস্ট্রি, রোমান্স, হিউম্যান রিলেশনশিপের সব উপাদান আছে। দিনশেষে এটা ভালোবাসার গল্প যেখানে পজিটিভ একটি বার্তা দেয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com