• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪
সর্বশেষ :
ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

দীঘি প্রতারকের খপ্পরে

প্রতিনিধি: / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার ডিবি সূত্র জানিয়েছে, অভিনেত্রী দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়। হ্যাক করে বিকাশ থেকে টাকা নিয়ে নেয় প্রতারকরা। এরপর তিনি ডিবিতে অভিযোগ দিলে আসামি গ্রেপ্তার হয়। প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে বিপুল জনপ্রিয় এই শিল্পী ইতিমধ্যেই নায়িকা হিসেবেও নিজের অবস্থান দৃঢ় করতে পেরেছেন। শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় রেণু চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com