• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬
সর্বশেষ :
শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ

আবারও ফারহান-তিশার দেখা ‘বিচ্ছেদের’ পর

প্রতিনিধি: / ৪৬৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: কয়েক দিন আগেই শোবিজ দুনিয়ায় গুঞ্জন ছড়ায়, প্রেম করছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। যদিও দুই তারকাই বিষয়টি নিয়ে সে সময় নীরব ভ‚মিকা পালন করেন। এরপর অনেক দিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি দুজনকে। তবে ভালোবাসা দিবস উপলক্ষে এই জুটি আবার এক হলেন। তাদেরকে জুটি করে ‘সেই তুমি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে দেখা যাবে, প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো এক সম্পর্কে ছিলেন ফারহান-তিশা। বহুদিন পর আবার তাদের দেখা; অতঃপর হারিয়ে ফেলা দিনগুলোর কথা ভেবে নস্টালজিক হওয়ার চিত্র উঠে আসবে এতে। নির্মাতা জানান, এই ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com