• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪
সর্বশেষ :
ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

অভিনেত্রী সুজাতা হাসপাতালে ভর্তি

প্রতিনিধি: / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা চলচ্চিত্রের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা। মঙ্গলবার গাজীপুরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং শেষে বাসায় ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সংবাদমাধ্যম অনুযায়ী, সুজাতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সুজাতার নাতি ফারদিন আজিম। তিনি বলেন, ‘আমার দাদি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন।’ ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক। এর মধ্যে ৫০টিরও বেশি ছবি ফোক ঘরানার। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রে অভিনয়ে রাতারাতি তারকা বনে যান সুজাতা। মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী সুজাতা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ¦ালা’, ‘প্রতিনিধি’ প্রভৃতি। চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভ‚ষিত হয়েছেন সুজাতা। এ ছাড়া শিল্পকলায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে একুশে পদক পান তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com