• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮
সর্বশেষ :
শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ

প্রধানমন্ত্রী জার্মানি সফরে গেলেন

প্রতিনিধি: / ৫০১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে রওনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি তার প্রথম বিদেশ সফর। বৃহস্পতিবার বেলা ১১ টা ১৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৭ ফ্লাইটযোগে মিউনিখের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে জার্মানির মিউনিখ ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জার্মান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. মোশাররফ হোসেন ভ‚ঁইয়া। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থলে যান। ১৬ ফেব্রæয়ারি থেকে শুরু হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ১৮ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন। ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটসহ কয়েকজন সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রণালয় গত বুধবার এক সংবাদ সম্মেলনে জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। জার্মানি সফর শেষে ১৯ ফেব্রæয়ারি সকাল ১১টায় ঢাকায় ফেরার কথা প্রধানমন্ত্রী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com