• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০১
সর্বশেষ :
‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ

এএনপি পিটিআইয়ের সঙ্গে আলোচনা করতে চান না

প্রতিনিধি: / ৪৫৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছে আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)। দলটির দাবি, পিটিআই এএনপি’র ম্যান্ডেট চুরি করেছে। শুক্রবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে এএনপি এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিয়া ইফতিখার হুসেন বলেছেন, পিটিআইয়ের সিনিয়র নেতা এবং সাবেক জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে হুসেইন বলেছিলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটি দল হিসেবে পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসা উপযুক্ত নয় বলে মনে করেছিল এএনপি। হুসেইন বলছিলেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে পিটিআইকে সরকার দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিবাদ সমাবেশ করাই এএনপির কাছে একমাত্র বিকল্প। তিনি বলেছেন, ‘এএনপি পরাজিত হয়েছে এবং পিটিআই সমর্থন পেয়েছে।’ তিনি আরও জানান, নির্বাচনি কারচুপি, ফলাফল পরিবর্তন ও টাকা দিয়ে ভোট কেনার বিরুদ্ধে ২০ ফেব্রæয়ারি থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এএনপি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com