• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬
সর্বশেষ :
ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

দীঘি-নূর প্রেক্ষাগৃহে অপু-নিরবের মুখোমুখি

প্রতিনিধি: / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: একদিকে ভাষা ও ভালোবাসার মাস, আবার সদ্য শুরু হয়েছে বসন্ত। আর এই সুন্দর সময়ে দেশের প্রেক্ষাগৃহে উঠেছে নতুন দুটি সিনেমা। একটি চিত্রনায়ক নিরব ও নায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘ছায়াবৃক্ষ’; অন্যটি প্রার্থনা ফারদিন দীঘি ও গাজী আবদু নূরের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। মজার ব্যাপার হলো, দুটি সিনেমার প্রেক্ষাগৃহ সংখ্যা সমান; ২৩। আবার দুটি সিনেমাই পেয়েছে সরকারি অনুদান। ফলে পর্দার লড়াইটা হচ্ছে সমানে-সমানে! ‘ছায়াবৃক্ষ’র হল তালিকায় দেখা গেছে, ঢাকার প্রধান প্রেক্ষাগৃহগুলো পেয়েছে এটি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, বøকবাস্টার সিনেমাস, জয় সিনেমাস, সৈনিক ক্লাব অন্যতম। অন্যদিকে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ পেয়েছে সিনেপ্লেক্সের সবগুলো শাখার সঙ্গে শ্যামলী সিনেমা, বিজিবি সিনেমার মতো প্রেক্ষাগৃহগুলো। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘ছায়াবৃক্ষ’ ছবিটি। চা শ্রমিকদের জীবনের অবর্ণনীয় সংগ্রামের গল্পে এটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। ছবিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। তানভীর আহমেদ সিডনির কাহিনি ও চিত্রনাট্যে এটি নির্মিত হয়েছে অনুপম কথাচিত্রের ব্যানারে। ছবিটি নিয়ে অপু বিশ্বাস বলেছেন, ‘আমি তো রোমান্টিক নায়িকা। সব সময় বাণিজ্যিক ছবি করেছি। এটা এমন একটি ছবি, যেটার জন্য আমাকে গায়ের রঙ কালো করতে হয়েছে, চরিত্রের সঙ্গে মানিয়ে নিজেকে প্রস্তুত করতে হয়েছে। আর আমার ও নিরবের রসায়ন কেমন হয়েছে, সেটা বিচারের দায়িত্ব দর্শকের ওপর ছেড়ে দিলাম।’ কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ নির্মাণ করেছেন আবদুস সামাদ খোকন। ২০২০-২১ অর্থ বছরে অনুদান পেয়েছিল এটি। এই ছবিতে দীঘি-নূর ছাড়াও অভিনয় করেছেন বাপ্পা সান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। নিজের অভিনীত এই ছবি নিয়ে দীঘি বলেছেন, ‘অনুদানের সিনেমাগুলো প্রায় একই ধাঁচের। বেশিরভাগই মুক্তিযুদ্ধ নিয়ে, প্রেমের সিনেমা খুব কমই হয়। এর মধ্যে এটা একটি। তাই আমি বলতে চাই, এটি অনুদানের একটি ব্যতিক্রম ছবি হতে যাচ্ছে। আর আমি নিজেও ভাগ্যবান, উপন্যাসের ওপর নির্মিত ছবিতে অভিনয় করতে পেরেছি।’ সরকারি অনুদান আর সমান সংখ্যক প্রেক্ষাগৃহ নিয়ে পর্দায় উঠেছে ‘ছায়াবৃক্ষ’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। এর মধ্যে কোন ছবিটি দর্শকের মন জয় করবে, সেটা আপাতত সময়ের ওপর ছেড়ে দেওয়া যাক।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com