• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫০
সর্বশেষ :
দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত শ্যামনগরে গাবুরায় সুন্দরবনের বনদ*স্যু নির্মূলের দাবিতে বনজীবিদের মানববন্ধন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার

নেকব্যান্ড এক চার্জে ৪০ ঘণ্টা ব্যবহার করা যাবে

প্রতিনিধি: / ৬৯৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

আইটি: জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ফায়ার বোল্ড নিয়ে এলো নতুন একটি নেকব্যান্ড। নাম ফায়ার ব্যান্ড নোভা। নেকব্যান্ডটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এটি দৌড়ানো বা ওয়ার্কআউটের সময় কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করা যাবে। এ ছাড়া থাকছে আরও নতুন নতুন ফিচার। যা নেকব্যান্ডটি ব্যবহার আরও মজার করবে। ফায়ার-বোল্ট ফায়ার ব্যান্ড নোভাতে, এটির ১৪.২ মিমি ড্রাইভার রয়েছে। এতে ম্যাগনেটিক ইয়ারবাড রয়েছে। কলগুলোতে আরও ভালো মানের জন্য এটিতে একটি পরিবেশগত শব্দ বাতিল করার বৈশিষ্ট্য রয়েছে। নেকব্যান্ডটিতে ভয়েস অ্যাসিস্টেন্ট, মাল্টি-পয়েন্ট কানেকটিভিটি এবং ভলিউম, মিউজিক, কল ইত্যাদি কন্ট্রোল ফিচার রয়েছে। এটি ডুয়াল পেয়ারিং ফিচার ব্যবহার করা হয়েছে, যাতে এটি একই সঙ্গে দুটি ডিভাইসে পেয়ার করা যায়। কানেকশনের জন্য এতে বøুটুথ ৫.৩ ব্যবহার করে। এতে চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। সংস্থার দাবি, একবার চার্জে ফায়ার ব্যান্ড নোভা নেকব্যান্ডটি ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। মাত্র ১০ মিনিটের চার্জে ১০০ মিনিট প্লেব্যাক সময় দিতে পারে। তবে তা নির্ভর করবে ব্যবহারের উপর। এতে ওচঢ৫ রেটিং রয়েছে, যা নেকব্যান্ডটিকে পানি থেকে রক্ষা করবে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com