• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৬
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

আরেকটি দুর্দান্ত সেঞ্চুরি জয়সওয়ালের

প্রতিনিধি: / ২৯৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ২ উইকেট হারিয়ে রান দুইশ পেরিয়ে। ক্রিজে থাকা এক ব্যাটসম্যানের রান দেড়শর কাছে। সামনে বড় সংগ্রহের হাতছানি। কিন্তু নাটকীয় ব্যাটিং ধসে ইংল্যান্ড গুটিয়ে গেল তিনশ পেরিয়েই। সিরিজের শুরু থেকে দারুণ ছন্দে থাকা ইয়াশাসবি জয়সওয়াল করলেন আরেকটি দারুণ সেঞ্চুরি। ম্যাচের লাগাম মুঠোয় নিল ভারত। রাজকোট টেস্টে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দেওয়ার পথে ছুটছে রোহিত শার্মার দল। তৃতীয় দিন শেষে স্বাগতিকরা এগিয়ে আছে ৩২২ রানে, হাতে আছে ৮ উইকেট। ৯৫ রানে শেষ ৮ উইকেট হারিয়ে শনিবার ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩১৯ রানে। ১৩৩ রান নিয়ে দিন শুরু করে ১৫৩ রানে থামেন বেন ডাকেট। ১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষে ভারতের রান ২ উইকেটে ১৯৬। আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান জয়সওয়াল এবার ১০৪ রান করে মাঠ ছাড়েন পিঠে অস্বস্তি অনুভব করায়। তার ১৩৩ বলের ইনিংসে ৯টি চারের পাশে ছক্কা ৫টি। তরুণ এই ওপেনার ব্যাটিংয়ের শুরুতে সময় নেন থিতু হতে। প্রথম ৫০ বলে তার রান ছিল ১৮। পরের ৫০ বলে করে ফেলেন ৭০ রান। জয়সওয়ালের সঙ্গে দেড়শ ছাড়ানো জুটি গড়ে ৬৫ রানে অপরাজিত আছেন আরেক তরুণ ব্যাটসম্যান শুবমান গিল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪৪৫
ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২০৭/২) ৭১.১ ওভারে ৩১৯ (ডাকেট ১৫৩, রুট ১৮, বেয়ারস্টো ০, স্টোকস ৪১, ফোকস ১৩, রেহান ৬, হার্টলি ৯, উড ৪*, অ্যান্ডারসন ১; বুমরাহ ১৫-১-৫৪-১, সিরাজ ২১.১-২-৮৪-৪, কুলদিপ ১৮-২-৭৭-২, অশ্বিন ৭-০-৩৭-১, জাদেজা ১০-০-৫১-২)
ভারত ২য় ইনিংস: ৫১ ওভারে ১৯৬/২ (জয়সওয়াল ১০৪ রিটায়ার্ড হার্ট, রোহিত ১৯, গিল ৬৫, পাতিদার ০, কুলদিপ ৩*; অ্যান্ডারসন ৬-১-৩২-০, রুট ১৪-২-৪৮-১, হার্টলি ১৫-২-৪২-১, উড ৮-০-৩৮-০, রেহান ৮-০-৩১-০)


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com