• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৮
সর্বশেষ :
বাগেরহাটে সাংবাদিক শিমুলের নামে দায়েরকৃত মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চমতম ম্যাচ অনুষ্ঠিত লীজকৃত খাল দখলকে কেন্দ্র করে শ্যামনগরে সং*ঘ*র্ষ, বিএনপি কর্মীসহ আহত কয়েকজন দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, আগেই নামিয়ে দেওয়ায় রক্ষা পেলেন ৩৭ যাত্রী ডুমুরিয়ায় চুকনগরে দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবার জমকালো উদ্বোধন মনিরামপুরে বাপের বাড়ি বেড়াতে এসে সাংবাদিকের স্ত্রীর ওপর হা*ম*লা, ক্ষমা চেয়েও অব্যাহত প্রাণনা*শের হু*ম*কি তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন বিপর্যস্ত, কৃষি ও স্বাস্থ্যখাতে বাড়ছে সংকট কালিগঞ্জে চার সন্তানের জননী কল্পনা রানীর সাপের কামড়ে ক*রু*ণ মৃ*ত্যু নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক

প্রতিনিধি: / ৩৭১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ঢাকায় প্রথমবারের মতো কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সনি পিল্লাই জানিয়েছেন ইভেন্টের বিস্তারিত, ‘কমওনয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের মতো আসর ঢাকায় হলে এদেশের অর্থনীতেও এর প্রভাব পড়বে। কারণ, বিশ্বের প্রায় ৪০টি দেশের দেড় হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা ঢাকায় আসবেন।’ এ সময় কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো. মোজাম্মেল হক খান, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু ও সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা উপস্থিত ছিলেন। ২০২১ সালে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের কংগ্রেসে ২০২৪ সালের আয়োজক হওয়ার প্রস্তাব পেশ করাতেই বাংলাদেশ সফল হয়েছে। কমনওয়েলথভুক্ত ৭২ দেশের মধ্যে ইতোমধ্যে ৩২ দেশ এই চ্যাম্পিয়নশিপে খেলার জন্য নিবন্ধন করেছে। প্রতিযোগিতায় নেশন্স ও ক্লাব চ্যাম্পিয়নশিপ-দুই বিভাগে নয়টি ডিসিপ্লিনে খেলা হবে। ক্লাব চ্যাম্পিয়নশিপে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র ও ভেটারান এবং নেশন্স বিভাগে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র। ড. মোজাম্মেল হক খান বলেছেন, ‘আমরা বারবাডোজ, ত্রিনিদাদ, টোবাগো ও বসনিয়ার মতো চারটি দেশকে হারিয়ে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েছি। এখন চ্যালেঞ্জ হলো সুষ্ঠুভাবে খেলার আয়োজন করা। যাতে ভবিষ্যতে কারাতের আরও বড় আসর আমরা আয়োজন করতে পারি।’ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া কারাতেকাদের থাকা, খাওয়া ও যাতায়াতের ব্যয়ভার স্ব-স্ব দেশ বহন করবে। নেশন্স বিভাগে কারাতেকাদের নিবন্ধনের ৪০ ভাগ কমনওয়েলথ ও ৬০ ভাগ অর্থ পাবে আয়োজক দেশ। ক্লাব চ্যাম্পিয়নশিপে নিবন্ধনের পুরোটাই বাংলাদেশ পাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com