• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪
সর্বশেষ :
শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

জয়া লুকানো দুঃখের কথা খোলাসা করলেন

প্রতিনিধি: / ২৮৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় করে চলেছেন কলকাতা ও ঢাকাই সিনেমায়। দেখতে খুব হাসিখুশি ও চঞ্চল স্বভাবের মেয়ে জয়ার মনে লুকানো বড় দুঃখের কথা খোলাসা করেছেন। স¤প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম শর্মিলা শো’তে তার জীবনে বড় দুঃখ কী জানতে চাইলে জয়া বলেন, বাবা মারা যাওয়াটাই হলো আমার জীবনের বড় দুঃখ। জানান, তার চেহারা হুবহু বাবার মতো। হাসিটাও অবিকল বাবার। বাবার মতোই রাগী তিনি। সাক্ষাৎকারে এপার বাংলা-ওপার বাংলার পরিচালকদের প্রসংশা করে অভিনেত্রী জানান, দুই বাংলার পরিচালকদের জন্যই তিনি জয়া হয়ে উঠতে পেরেছেন। তাদের জন্যই নিজের অভিনীত চরিত্রগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ করার সুযোগটাও পেয়েছেন। ‘কলকাতার অভিনেত্রীরা বাংলাদেশে এলে একটা চাপা অভিমান নিয়ে ফিরে যান’ উপস্থাপিকার এমন প্রশ্ন একদমই মানতে নারাজ জয়া। এ প্রশ্নের পাল্টা যুক্তিতে জয়া বলেন, এমনটা হওয়ার কথা নয়। স¤প্রতি স্বস্তিকা মুখার্জি বাংলাদেশে এসেছিলেন। তাকে বলতে শোনা গেছে, বাংলাদেশ থেকে তিনি লাগেজ লাগেজ ভালোবাসা নিয়ে ফিরেছেন। ভালোবাসা ছাড়া অন্তত বাংলাদেশ থেকে ফেরার কোনো সুযোগ নেই। গত ৯ ফেব্রæয়ারি দুই বাংলায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি ছবি। পশ্চিমবঙ্গে ‘ভ‚তপরী’ আর বাংলাদেশে ‘পেয়ারার সুবাস’। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়া এ কথা বলেন। এ সময় তার ব্যক্তিগত কথাও বললেন মজার ছলে। জয়ার জীবনে প্রেম তালিকা তৈরি হলে সেখানে কাকে কাকে রাখা হবে? জানতে চাইলে জয়া মুচকি হেসে বলেন, ‘এই তালিকা আমি মিডিয়ার সামনে কেন বলব? তবে তোমার (উপস্থাপিকার) কানে কানে আমি সব বলে দেব।’ গত বছর কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’ এবং সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’ করে দারুণ আলোচনায় ছিলেন জয়া। নতুন বছর নিয়ে এলেন ‘ভ‚তপরী’ আর ‘পেয়ারার সুবাস’ নামে দুটি চমক।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com