• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৮
সর্বশেষ :
সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান

ভাঙা দাঁতের ক্ষয় থেকেও হতে পারে ক্যানসার

প্রতিনিধি: / ৫৯৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্বাস্থ্য: ক্যানসারের নাম শুনতেই সবাই ভয়ে কেঁপে ওঠেন। এই নিঃশব্দ ঘাতক কখন শরীরে থাবা বসাবে তা বোঝা মুশকিল। জীবনযাত্রায় অনিয়ম, হরেক রকমের নেশার কারণেই মূলত ক্যানসারের পথ প্রশস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, মুখ বা গলার ক্যানসারের পিছনে মূল খলনায়ক হলো বিভিন্ন ধরনের নেশাজাতীয় উপাদান। এদিকে শরীরে এই রোগের উপস্থিতি কিছু লক্ষণ দেখে বুঝে ফেলা সম্ভব। তাই সেসব লক্ষণ সম্পর্কে জেনে নিয়ে সতর্ক থাকুন। মুখ বা গলার ক্যানসারের ক্ষেত্রে দাঁতে বেশ কিছু সমস্যা দেখা দেয়। জেনে নিন কী কী-
দাঁতে পড়বে ছাপ
মুখের ক্যানসারে দাঁতে আসে বড় বদল। দাঁতে তীব্র ব্যথা, বয়স হওয়ার আগেই দাঁত নড়ে যাওয়ার মতো সমস্যা পিছু নিতে পারে। এমনকি চোয়ালে অস্বাভাবিক পরিবর্তন আসতে পারে। শুধু নেশার কারণেই নয়, ভাঙা দাঁতের ক্ষয় থেকেও এমন ক্যানসার হতে পারে বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ে যাওয়া দাঁতের কারণে অনেক সময় গালে ক্ষতর সৃষ্টি হয়। সময়ে তার শুশ্রæষা না করা হলে ওই ক্ষত ক্যানসারের রূপ নিতেই পারে। তাই সাবধান থাকুন-
কণ্ঠস্বরে বদল
আচমকা যদি কথা বলতে বলতে গলা ভেঙে যায় বা গলার স্বর বদলে যেতে থাকে তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। দীর্ঘ সময় ধরে গলা ধরে থাকা বা নাক বন্ধ থাকাও ভালো লক্ষণ নয়। কারণ ন্যাসোফারানগিল, ল্যারায়ানগিল বা ভোকাল কডে ক্যানসার বাসা বাঁধলে এমন উপসর্গই মাথা চাড়া দিয়ে ওঠে।
খাবার গিলতে কষ্ট হওয়া
শক্ত খাবার হোক বা তরল, গেলার সময় যদি কোনো কারণে ব্যথা লাগে, তাহলে সতর্ক হন। খেয়াল রাখুন, প্রতিবার খাবার খাওয়ার সময় একই সমস্যা হচ্ছে কি না। এটা গলার বা এসোফাগিয়েল ক্যানসারের উপসর্গ হলেও হতে পারে।
মুখে দুর্গন্ধ
দিনে দুবার দাঁত মাজা ও ওরাল হাইজিনের খেয়াল রাখার পরেও যদি পিছু না ছাড়ে মুখের দুর্গন্ধ, তাহলে এখনই সাবধান হন। কারণ এই দুর্গন্ধের পেছনে কলকাঠি নাড়তে পারে ক্যানসার। তাছাড়া বারবার মাউথ আলসার হলেও সতর্ক হন। তাও হতে পারে মাউথ ক্যানসারের উপসর্গ।
শক্ত কিছু অনুভব করা
গলা, মুখের ভিতর বা ঘাড়ে কোনো শক্ত ডেলা মতো ঠেকলে এড়িয়ে না গিয়ে সতর্ক হন। মনে রাখবেন, এটি ক্যানসার সেলের আঁতুড়ঘর হলেও হতে পারে।
চোয়াল নাড়াতে সমস্যা
হাড়, মাংসপেশী কিংবা ঘাড়ের নার্ভে এই রোগ থাবা বসালে অনেক সময় আচমকা আটকে যেতে পারে চোয়াল। তাই ছোটখাটো অসুবিধা বলে এই উপসর্গগুলো এড়িয়ে যাবেন না।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com