• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪১
সর্বশেষ :
শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

তাসনিয়া ফারিণ ভিসা বিড়ম্বনায়

প্রতিনিধি: / ৩২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দেশের জনপ্রিয় দুই তারকা প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায়। শিহাব শাহীনের এ সিনেমায় রাজশাহীর পাশাপাশি অস্ট্রেলিয়ায়ও দৃশ্যধারণ করা হয়েছে। তবে নির্মাতা, অভিনেতাসহ কলাকুশলীরা ঠিকমতো অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা পেলেও বিপত্তিতে পড়েছিলেন ফারিণ। সংবাদমাধ্যম অনুযায়ী, পরিচালক বলেন, ‘আমরা সবাই ঝামেলা ছাড়াই ভিসা পেলাম। কিন্তু ফারিণের জন্য আমাদের দৃশ্যধারণ পেছাতে হলো। কারণ, ফারিণের ফেসবুকে নাম ছিল তাসনিয়া ফারিণ; পাসপোর্টে ভিন্ন নাম ছিল। সে জন্য প্রথমে রিজেক্ট হয়েছিল তার ভিসা।’ শেষ পর্যন্ত ভিসা পেয়েছিলেন ফারিণ; অস্ট্রেলিয়ায় গিয়ে সিনেমার দৃশ্যধারণও করেছেন তিনি। আগামী বৃহস্পতিবার চরকিতে মুক্তি পাচ্ছে চরকির অরিজিনাল এ সিনেমাটি। প্রীতম-ফারিণ ছাড়াও এই সিনেমায় দেখা যাবে নতুন মুখ রূপন্তী আকিদ-এর। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, ও শাহীন শাহনেওয়াজ প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com