• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৩
সর্বশেষ :
দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রীতম ও তাসনিয়া ফারিণ প্রথমবার জুটি বাঁধলেন

প্রতিনিধি: / ৩১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমায় আসছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ। আগামী বৃহস্পতিবার চরকিতে মুক্তি পাচ্ছে তাদের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি। মিনিস্ট্রি অফ লাভ-এর দ্বিতীয় এই সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। পরিচালক বলেন, ‘আমাদের সিনেমার গল্পটাই এমন যে, মফস্বল থেকে একদম শহর পর্যন্ত চলবে প্রেমের কাহিনী। সেই সঙ্গে এই দুই জায়গাতেই সবার এত এত হেল্প পেয়েছি তাতে আমাদের কাজটা আরও সহজ হয়েছে।’ ‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটা স্পর্শের গল্প জানিয়ে তিনি বলেন, ‘দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে স্ট্রেস দেয়, কীভাবে সম্পর্কের টানাপোড়েন তৈরি করে তা এই সিনেমায় থাকবে। যারা প্রবাসে থাকেন তারা এটা ভালো ধরতে পারবেন।’ গল্পটির জন্য ফারিণ এবং প্রীতমকেই কেন বেছে নিলেন, এমন প্রশ্নে শিহাব শাহীন বলেন, ‘গল্পের চরিত্রের জন্য আমার যে ধরনের লুক প্রয়োজন ছিল সেটা তাদের দুজনের মধ্যেই পারফেক্টলি পেয়েছি। এখানে প্রীতমকে দেখা যাবে একজন রুয়েট ছাত্র হিসেবে যে কিনা একটা ট্রমাটিক ও হার্ডশিপ চাইল্ডহুড নিয়ে বড় হয়। এই চরিত্রটির জন্য একদম তার মতোই কাউকে দরকার ছিল আমার। যে রকমটা চেয়েছি ঠিক তাই পেয়েছি ওর কাছ থেকে। খুবই ভালো করেছে সে। এই সিনেমাটির মধ্য দিয়ে ইন্ডাস্ট্রি একটা নতুন অভিনেতাকে পাবে। কাজটি দেখার পরই দর্শকরা সেটা বুঝতে পারবে। আর ফারিণ তো পরীক্ষিত।’ প্রীতম-ফারিণ ছাড়াও এই সিনেমায় দেখা যাবে নতুন মুখ রূপন্তী আকিদের। এ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক ও শাহীন শাহনেওয়াজ প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com