• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৫
সর্বশেষ :
চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

শতাধিক মানুষকে সাজা নাভালনির স্মরণসভায় অংশ নেওয়ায়

প্রতিনিধি: / ৩৪৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: রুশ প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির স্মরণসভা পালন করার দায়ে শতাধিক মানুষকে সাজা দিয়েছে রাশিয়ার আদালত। তাদের মধ্যে শুধু সেন্ট পিটার্সবার্গেই ১৫৪জনকে সাজা দেওয়া হয়েছে। শনিবার ও রোববার দেশটির সরকারি আদালতের ঘোষণায় এসব তথ্য জানা গেছে। গতকাল সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। শনিবার এবং রোববার প্রকাশিত আদালতের রায়ের বিশদ বিবরণে দেখা গেছে, রাশিয়ার কঠোর প্রতিবাদবিরোধী আইন লঙ্ঘনের দায়ে ১৫৪জনকে ১৪দিন পর্যন্ত কারাভোগের সাজা দেওয়া হয়েছে। দেশটির অন্যান্য শহরগুলোতেও একই সাজার খবর পাওয়ার কথা জানিয়েছে অধিকার গোষ্ঠী এবং স্বাধীন মিডিয়া আউটলেটগুলো। ক্রেমলিনের সমালোচক ৪৭ বছর বয়সী আলেক্সি নাভালনি শুক্রবার আর্কটিক কারাগারে মারা যান। ২০২১ সাল থেকে রাশিয়ার কারাগারে আটক ছিলেন তিনি। উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠা ও তাতে অর্থায়নের অভিযোগে গত বছর আগস্টে নাভালনিকে নতুন করে ১৯ বছরের কারাদÐ দেওয়া হয়। সেই সাজাই খাটছিলেন তিনি। সপ্তাহান্তে বেশ কয়েকটি শহরে শত শত রাশিয়ানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা নাভালনির স্মরণ ও সম্মানে ফুল ও মোমবাতি জ¦ালাতে এসেছিল। ক্রেমলিন বিরোধী বিক্ষোভ বা শাসকদের নিয়ে প্রকাশ্য অনুষ্ঠান বা সমাবেশ রাশিয়ায় কার্যকরভাবে অবৈধ। এটি কঠোর সামরিক সেন্সরশিপের মাধ্যমে তদারকি করায় হয়। সপ্তাহান্তে দেশটির একাধিক শহরের যে স্থানগুলোতে সাধারণ মানুষেরা নাভালনিকে স্মরণ করতে জড়ো হয়েছিল, সেখানে পুলিশ এবং ছদ্মবেশে পুরুষরা টহল দেওয়ায় নিয়োজিত ছিল। রাশিয়ায় এক দশকের বেশি সময় রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন নাভালনি। দীর্ঘদিন ধরে পুতিন প্রশাসনের দুর্নীতির তথ্য নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরতেন তিনি। আর এ কারণেই পুতিনের চক্ষুশূল ছিলেন তিনি। এর আগেও তাকে দুইবার হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কারণেই তাকে হত্যা করা হয়েছে বলেই মনে করছেন তার সমর্থকরা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com