• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৯
সর্বশেষ :
গোপালগঞ্জে বজ্রপাতে সাতক্ষীরার কৃষকের মৃ*ত্যু ব্রহ্মরাজপুর সাহাপাড়ায় অ_সামাজিক কার্যকলাপে অ*তিষ্ঠ এলাকাবাসী পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দেবহাটার পল্লীতে অ*গ্নি*কা*ণ্ড: ক্ষ*তিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতা: ফসলের নিচের পানি যেন কৃষকের বুক ফাটা আর্তনাদ শ্যামনগরে কলেজছাত্রের রহ*স্য*জনক মৃ*ত্যু শ্যামনগরে অ*বৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন দেবহাটায় শ্রমিকদলের আয়োজনে মে দিবসের আলোচনা ও শ্রমিক সমাবেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

প্রতিনিধি: / ৩৭০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটের রামপালে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় মোঃ তালিম সরদার (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।
নিহত তালিম সরদার উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীকলস এলাকার মোঃ ফজলু সরদারের ছেলে।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ২ টার দিকে তালিম (খুলনা-মোংলা) মহা-সড়কের  জিরোপয়েন্ট এলাকা থেকে ভ্যান চালিয়ে ভাগা বাজারের দিকে আসতেছিল। সে মালিডাঙ্গা নামক স্থানে পৌঁছালে  বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা  একটি মাহিন্দ্রা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা লাগতেই তালিম মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন তালিমকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ঘাতক মাহিন্দ্রা গাড়ির চালকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com