• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে মোরেলগঞ্জের শহীদ মিনার

প্রতিনিধি: / ৪৬৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মেজবাহ ফাহাদ-মোরেলগঞ্জ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তে প্রস্তুত হচ্ছে মোরেলগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার। আগামীকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করেছে উপজেলা প্রশাসন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান সাক্ষরিত চিঠিতে দেখা যায়, উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাশে অবস্থিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এ দিবসের কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার  (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ শাহ-ই আলম বাচ্চু  ও স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কতৃক স্থাপিত শহীদ মিনারে পরিছন্নকর্মীদের ধোয়া মোছার কাজ করতে দেখা যায়।

এই শহীদ মিনারেই রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে  পুষ্পমাল্য অর্পণ করবেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ শাহ-ই আলম বাচ্চু,মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাডঃ মনিরুল হক তালুকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান,সহকারী কমিশনার (ভুমি) রুহুল কুদ্দুস,  উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ,মোরেলগঞ্জ পৌরসভা, বাংলাদেশ আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন  সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিস্টানের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ।

ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে বিশেষ গুরুত্ব দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ বছর মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন  বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com