• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরার দেবহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, দেবহাটা উপজেলা শাখা।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা ও যুগ্ম আহ্বায়ক রাজীব আহম্মেদ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রজিব, কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হোসেন আলী, পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম রসুল, সাধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা বাপ্পী, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদশা ও সদস্য সচিব কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com