• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬
সর্বশেষ :
পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

ইসরাইল খাবারের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদেরও গুলি করছে

প্রতিনিধি: / ৫২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: সাড়ে চারমাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত গাজায় দেখা দিয়েছে চরম খাদ্যসংকট। এমতাবস্থায় মানবেতর দিন পার করছেন গাজাবাসীরা। যুদ্ধ যতদিন যাচ্ছে গাজায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা আরও কমছে। যার ফলে এক টুকরো খাবারেরও জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ফিলিস্তিনিদের। কিন্তু সেখানেও রেহাই নেই তাদের। লাইনে দাঁড়ানো জনতার ওপর গুলি চালাচ্ছে ইসরাইলি সেনারা। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজায় খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ফিলিস্তিনিরা। এতে অন্তত একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মাথায় আঘাত পাওয়া এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, অন্তত একজন নিহত হয়েছেন। অন্যদিকে, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলিদের বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসার জন্য ছোটাছুটি করতে থাকা আহত এক ফিলিস্তিনি বলেন, ‘‘আমি বন্দুকের আওয়াজ শুনতে পেয়েছিলাম। তারপর জানি না ক হয়েছে। আরও এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি সেখানে ময়দা নিতে গেছিলাম। আমরা আমাদের সন্তানদের খাওয়াতে চাই। অন্য সবার জন্য আমরাও সেখানে ময়দা আনতে গেছিলাম। কিন্তু আমাদের ওপর গুলি ছোঁড়া হয়, ট্যাংকগুলো আমাদের দিকে আসছিল। আল জাজিরার এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরাইলি সেনাদের হামলায় আটার বস্তা ফেটে যাওয়ার পর ফিলিস্তিনি শিশুরা সেগুলো নেয়ার জন্য ছোটাছুটি করছে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com