• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৮
সর্বশেষ :
সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দেবহাটায় জনজীবন বি*প*র্য*স্ত তালা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মোঃ আবদুল মজিদ সাংবাদিক পরিবারও রেহাই পায়নি চেয়ারম্যান হাকিমের হাত থেকে! মারা গেছেন কারিনা কায়সার ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন

গাড়ি লক্ষ্য করে গুলি, জেরুজালেমে নিহত ৩

প্রতিনিধি: / ৩০৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : দখলকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি চেক পয়েন্টের কাছে গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান এলিন বিন জানান, বৃহস্পতিবার হামলায় আহতদের মধ্যে দুইজনের অবস্থান মারাত্মক। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পশ্চিম তীরের পূর্ব জেরুজালেমের কাছে কেন্দ্রীয় মহাসড়কে ধীর গতির ট্রাফিকের সুযোগ নিয়েছে হামলাকারীরা। একজন মুখপাত্র বিস্তারিত কোনো তথ্য না জানিয়ে বলেছেন, হামলাকারীরা ফিলিস্তিনি। তবে পাল্টা হামলায় দুই বন্দুকধারীও নিহত হয়েছেন। এদিকে গাজা এখন মৃত্যুক‚পে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) প্রধান। সেখানে মানবিক কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে বলেও জানিয়েছেন তিনি। প্যালিস্টিন রেডক্রিসেন্ট সোসাইটি খান ইউনিসের আল-আমাল হাসপাতালে ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে সতর্ক করেছে। কারণ গত এক মাসের বেশি সময় ধরে হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছে দখলদার বাহিনী। গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৯ হাজার ৩৩৩ জন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com