• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৮
সর্বশেষ :
শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গাজায় ইউক্রেনের চেয়ে ৬ গুণ বেশি নারী-শিশু নিহত

প্রতিনিধি: / ২৯২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : গাজায় ইসরায়েলি হামলায় ১২ হাজার ৬৬০ শিশু ও ৮ হাজার ৫৭০ জন নারী নিহত হয়েছে। যা সম্মিলিতভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিহত নারী ও শিশুর সংখ্যার চেয়ে অন্তত ৬ গুণ বেশি। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গাজা প্রশাসনের বারত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভ‚খÐটিতে ২৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬৬০ শিশু ও ৮ হাজার ৫৭০ জনই নারী। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত সাড়ে ৬৯ হাজার ফিলিস্তিনি। যাদের ৭০ শতাংশেরও বেশি শিশু ও নারী। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের (এইচআরএমএমইউ) তথ্য মতে, ২০২২ সালের ২৪ ফেব্রæয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১০ হাজার ৩৭৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৯ হাজার ৬৩২ জন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৫৭৯ জন এবং নারী ২ হাজার ৯৯২ জন। এই পরিসংখ্যান বিবেচনায় নিলে দেখা যায়, গাজায় ১৪০ দিনে ইসরায়েল যে পরিমাণ ফিলিস্তিনি শিশু ও নারীকে হত্যা করেছে তা দুই বছরে ইউক্রেন রুশ হামলায় নিহত নারী ও শিশুর সংখ্যার চেয়ে অন্তত ৬ গুণ বেশি। এদিকে, ফিলিস্তিনি বিভিন্ন সূত্র বলছে-গাজায় নির্বিচারে বোমা ও বিস্ফোরক ব্যবহার করেছে এবং করছে ইসরায়েল। বিগত ১৪০ দিনে ইসরায়েল গাজায় অন্তত ৬৬ হাজার টন বিস্ফোরক ব্যবহার করে হামলা চালিয়েছে। গাজার আয়তন বিবেচনায় এই সময়ের মধ্যে অঞ্চলটির প্রতি বর্গ কিলোমিটারে অন্তত ১৮৩ টন করে বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি দখলদারেরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com