• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫২
সর্বশেষ :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক

জেমস ৩ মার্চ কলকাতা মাতাবেন

প্রতিনিধি: / ২৭৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: আগামী ৩ মার্চ ভারতের কলকাতা মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। প্রায় পাঁচ বছর পর সেখানে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। আয়োজক সংস্থার ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করা হয়েছে। আয়োজক সংস্থা সূত্র জানায়, ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গাইবেন জেমস। কনসার্টে নগর বাউল ছাড়াও পারফর্ম করবে কলকাতার ব্যান্ড ‘ফসিলস’। এই ব্যান্ডের প্রধান রূপম ইসলামও জেমসের ভক্ত ও অনুরাগী। এর ফলে গানে গানে দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবেন কলকাতাবাসী। আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’। আয়োজক সংস্থা কর্তৃপক্ষ আরও জানায়, ৩ মার্চ বিকাল ৫টায় শুরু হওয়া কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত। কলকাতার মঞ্চে জেমস ‘কবিতা’, ‘বিজলী’, ‘মিরাবাঈ’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘তারায় তারায়’, ‘গুরু’, ‘ভিগি ভিগি’সহ বেশ কিছু গান পরিবেশন করবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com