• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭
সর্বশেষ :
শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ

পাইকগাছা পৌরসভা লবণ পানি মুক্ত রাখতে তালাবদ্ধ করা হলো সরকারি স্লুইচ গেট

প্রতিনিধি: / ৩৯৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: এবার পাইকগাছা পৌরসভা এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধে সরকারি স্লুইচ
গেট তালাবদ্ধ করে রাখা হয়েছে। রোববার সকালে পানি উন্নয়ন বোর্ডের

পক্ষ থেকে দায়িত্বরত কর্মচারী এরশাদ বয়রা সরকারি স্লুইচ গেটে তালা লাগিয়ে
দেয়। উল্লেখ্য, পৌরসভা লবণ পানি মুক্ত রাখতে পৌরসভা এবং উপজেলা পরিষদের
মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী পৌর
এলাকার কোথাও লবণ পানি উত্তোলন না করার সিদ্ধান্ত না থাকলেও এ সিদ্ধান্ত উপেক্ষা
করে কতিপয় ব্যক্তিরা শিবেরবাটী সরকারি স্লুইচ গেট এবং বয়রা সরকারি স্লুইচ
গেট দিয়ে পানি ঢুকিয়ে পৌর এলাকার মধ্যে লবণ পানির চিংড়ি চাষ করে
আসছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্প্রতি আইনজীবী ও মানবাধিকার কর্মী
এ্যাডঃ এফএমএ রাজ্জাক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনী নোটিশ প্রদান করে।
এদিকে সর্বশেষ পৌরসভাকে লবণ পানি মুক্ত রাখতে সংশ্লিষ্ট পানি উন্নয়ন
বোর্ড থেকে বয়রা সরকারি স্লুইচ গেট তালাবদ্ধ রাখা হয়েছে বলে পাউবো’র
উপ-সহকারী প্রকৌশলী শাহজালাল জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com