• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৮
সর্বশেষ :
পৌরসভার অব্যবস্থাপনায় স্যাতসেঁতে মাংস বাজার, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশন তালায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শ্যামনগরে চিংড়িঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন দেবহাটায় জেলি পুশকৃত চিংড়ি বিনষ্ট, তিন ব্যবসায়ীকে জরিমানা ভারতে পালানোর সময় যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড

প্রতিনিধি: / ৪৬৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন নামিবিয়ার ব্যাটার হন নিকল লফটি-ইটন। কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠে স্বাগতিক নেপালের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী তরুণ ব্যাটার। লফটি-ইটন তিন অঙ্ক ছুঁয়েছেন ৩৩ বলে। সব মিলিয়ে ৩৬ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১০১ রান করেছেন তিনি। লফটি-ইটন যখন ক্রিজে নামেন তখন ১০.৪ ওভারে নামিবিয়ার রান ৩ উইকেটে ৬২। এখান থেকে তাঁর টর্নেডো ব্যাটিংয়ে খেই হারান নেপালের বোলাররা। ১৮ বলে ফিফটি ছোঁয়ার পর লফটি-ইটন সেঞ্চুরি পূর্ণ করেন ৩৩ বলে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ৪ উইকেটে ২০৬ রানের সংগ্রহ দাঁড় করায় নামিবিয়া। লক্ষ্য তাড়ায় নেপাল ১৮৬ রানে অল আউট হয়েছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টির সিরিজের ম্যাচটি নামিবিয়া জিতেছে ২০ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন কুশল। গত বছর হাংঝুতে এশিয়ান গেমসে এই রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু সেটি ছয় মাসও টিকল না।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com