• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৯
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

বাগেরহাটে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, পিক আপ জব্দ

প্রতিনিধি: / ৩৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মেসার্স সাগর ফিলিং স্টেশন এর পূর্ব পাশে গোপালগঞ্জ টু খুলনা মহাসড়কে পিক আপ তল্লাশি করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় পিক আপটি জব্দ করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বাগেরহাট সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান।

গ্রেফতারকৃতরা হলো, চট্টগ্রাম জেলার ভোজপুর থানার করিবাগান জয়নাল আবেদীনের ছেলে আবুল হোসেন (৩২) ও একই উপজেলার  উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩০)

পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায়ের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ থেকে নোয়াপাড়া গামী একটি পিক আপ (যার রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো ন-১৫-৩০০৯) তল্লাশী করে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীনও বলে জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com