• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৪
সর্বশেষ :
আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন দেবহাটায় শ্রমিকদলের আয়োজনে মে দিবসের আলোচনা ও শ্রমিক সমাবেশ তালায় মহাসড়ক ৪ লেন প্রকল্পে পরিবেশ সভা কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় দেবহাটায় ভেজালবিরোধী অভিযান: ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শাবনূর গোপনে দেশ ছাড়লেন

প্রতিনিধি: / ৩৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দুটি সিনেমায় কাজ করার কথা অনেক আগেই জানিয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। নিজের জন্মদিনে ঘোষণা দিয়েছিলেন নতুন সিনেমায় অভিনয়ের। কিন্তু হঠাৎ দেশ ছেড়েছেন এই নায়িকা। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ১১ ফেব্রæয়ারি দেশ ছেড়েছেন শাবনূর। কিন্তু বিষয়টি কাউকে জানাননি। অনকেটা গোপনেই তিনি দেশ ছাড়েন। কবে ফিরবেন সেটা জাননে না কেউ। সিনেমার ঘোষণা দিয়ে হঠাৎ শাবনূরের চলে যাওয়ার কারণে এখন চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা শঙ্কা প্রকাশ করছেন, হয়তো কাজ থেমে যাবে। গত বছরের শেষদিকে দেশে এসেছিলেন শাবনূর। এরপর নিজের জন্মদিনে চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন। এ বছরের মাঝামাঝি ‘মাতাল হাওয়া’র শুটিংয়ের দিনতারিখ ঠিক করা হয়েছিল। এরই মধ্যে ‘রঙ্গনা’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফেরার ঘোষণা দেন তিনি। ১০ ফেব্রæয়ারি রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠান আয়োজন করেছিল সংশ্লিষ্টরা। ‘রঙ্গনা’র ফার্সট লুক প্রকাশও পেয়েছে। এমএস মুভিজের ব্যানারে ‘রঙ্গনা’ প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা। এদিকে মহরতে শাবনূরকে নিয়ে নিয়ে আরও একটি সিনেমার নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এমএস ফিল্মস। ‘এখনো ভালবাসি’ সিনেমাটিও নির্মাণ করবেন রঙ্গনার পরিচালক আরাফাত। দুটি সিনেমায় অভিনয় করার কথা অনেকটা নিশ্চিতভাবেই জানান তিনি। এজন্য নিজেকে প্র¯‘ত করারও ঘোষণা দেন। এরমধ্যে গেপানে দেশত্যাগের বিষয়টি ভালভাবে নিচ্ছেন না চলচ্চিত্র অঙ্গনের কেউ।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com