• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৫
সর্বশেষ :
দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

গুগল জিমেইল বন্ধের খবরে যা জানাল

প্রতিনিধি: / ৭৭৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

আইটি: বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। আর আগামী আগস্টে প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে—এমন তথ্য পেয়ে ব্যবহারকারীরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। অবশেষে গত কয়েক দিন ধরে গুগল থেকে জিমেইল ব্যবহারকারীদের কাছে পাঠানো একটি ই-মেইলের ভুয়া স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছিল। সেই স্ক্রিনশটে জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে জিমেইলের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আর আগস্টের পর জিমেইল কোনো মেইল আদান-প্রদান ও সংরক্ষণ সমর্থন করবে না। এক্স ও টিকটকে স্ক্রিনশটটি কয়েক হাজারবার শেয়ার হয়েছে। একাধিক কনটেন্ট ক্রিয়েটর দাবি করেন, গুগলের এআইভিত্তিক ছবি তৈরির জেমিনি টুলটি নিয়ে অনেক সমালোচনা হওয়ায় গুগল এই পদক্ষেপ নিয়েছে। জেমিনির এআইভিত্তিক ছবিতে বেশ কয়েকজন শ্বেতাঙ্গ ঐতিহাসিক ব্যক্তিত্বকে (যেমন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা) নাসি যুগের কৃষ্ণাঙ্গ জার্মান সেনা হিসেবে চিহ্নিত করার পর এই আলোচনার সূত্রপাত হয়। প্রযুক্তি বিশ্লেষকেরা গুজবটির প্রচার ঠেকাতে এগিয়ে এসেছেন। তারা বলেছেন, পুরো ই-মেইল সেবার পরিবর্তে গুগল জিমেইলের এইচটিএমএল সংস্করণটি বাদ দেবে। প্রযুক্তি শিক্ষাবিদ মার্শা কোলিয়ার বলেছেন, ‘জিমেইল এইচটিএমএল সংস্করণটি চলতি বছরের জানুয়ারিতেই বন্ধ করে দিয়েছে। সাধারণ জিমেইল ঠিকঠাক কাজ করছে।’ জিমেইলের এইচটিএমএল সংস্করণটি মূলত দুর্বল ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করা হতো। সেটি এরই মধ্যে বন্ধ করে দিয়েছে গুগল। গুগল জানিয়েছে, জিমেইল এসেছে থাকার জন্যই। জিমেইল বন্ধ হওয়া নিয়ে যে গুজব রটেছে, তা ভিত্তিহীন। শুক্রবার বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে গুগল। এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে গুগল বলেছে, জিমেইল বন্ধ হচ্ছে না। এই সেবা চলমান থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com