• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯
সর্বশেষ :
সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান

‘ক্রিমিনালস’ ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম

প্রতিনিধি: / ৪৮৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিনোদন: এমএলএম প্রতারণার শিকার তিন তারকা। তাদের জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ফরহাদ আহমেদ নির্মিত ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। অভিনয় করেছেন তানজিকা আমিন, রুকাইয়া জাহান চমক, নীল হুরেরজাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা। ওয়েব ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিন প্রান্তের ভিন্ন বয়সী নারী একত্রিত হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন, হতে হবে ক্রিমিনাল। চুমকি, নীলা আর বীথির পথ সহজ না। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপে; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়বে অনিশ্চিত। দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটি টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে, যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরা-ছোঁয়ার বাইরে। একদিকে জীবনের টানাপোড়েন, অন্যদিকে অসম্ভব বাধা, দুটোকে অতিক্রম করে চুমকি, নীলা আর বীথি কি সত্যি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে? নাকি কেবল ক্রিমিনাল পরিচয়েই তাঁরা থেকে যাবে আজীবন? পরিচালক ফরহাদ আহমেদ বললেন, ‘আমাদের দেশে কয়েকদিন পরপরই বড় বড় জালিয়াতি চক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাঁদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। যেহেতু কয়েকদিন পরপরই এ রকম ঘটনা আমরা দেখি, সুতরাং বলা যায় মানুষজনের মাঝে সচেতনতার অভাব আছে। এ রকম একটি প্রতারণার ঘটনা থেকেই ক্রিমিনাল ফিল্মটির গল্প তৈরি হয়েছে। সাধারণ তিনজন নারীর একসাথে হওয়া এবং সেই প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রামই দেখানোর চেষ্টা করা হয়েছে। কথায় আছে ট্র্যাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্মটা অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়। ইরফান, তানভীর, তানজিকা, চমক, নীল—সবাই ভালো করার চেষ্টা করেছেন। এখন দর্শকদের কেমন লাগে সেটার অপেক্ষায় আছি।’ দীপ্ত প্লে জনিয়েছে, ৮ মার্চ থেকে ক্রিমিনালস দেখা যাবে প্ল্যাটফর্মটিতে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com