• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২১
সর্বশেষ :
তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

‘টাইম টু লিভ’ ‘ডিআইএমএফএফ’ ২০২৪-এ সেরা

প্রতিনিধি: / ৪০৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিনোদন: দশম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৪-এ সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ইরানি চলচ্চিত্র নির্মাতা হাওয়ার রাহিমি পরিচালিত ‘টাইম টু লাইভ’। রোববার রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সে ফেস্টিভ্যালের সমাপনী দিনে ‘ডিআইএমএফএফ সেরা চলচ্চিত্র’ পুরস্কার জিতেছে এ সিনেমাটি। এ ছাড়াও ফেস্টিভ্যালে ইউল্যাব সেরা ভার্টিক্যাল চলচ্চিত্র পুরস্কার জিতেছে পেরুর ইয়ং ম্যান কাং পরিচালিত ‘প্রেয়ার লিমা’ সিনেমাটি। বাংলাদেশি আলী রেজা পিয়ালের চলচ্চিত্র ‘রাইটস অফ পাপেটস’ সিনেমাটি জিতেছে সিনেমাস্কোপ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার এবং আরেক বাংলাদেশি রাওদা তাসবীবের চলচ্চিত্র ‘পল্যুশন মেয়ার’ জিতেছে ইউল্যাব ইয়াং ফিল্মমেকার পুরস্কার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান। প্রধান অতিথির বক্তব্যে আবদুল আজিজ বলেন, প্রযুক্তি এখন একটি কলম এবং কাগজের মতো। চলচ্চিত্র নির্মাতাদের এটির সদ্ব্যবহার করা উচিত এবং পেশাদারভাবে মোবাইল ফোন ব্যবহার করা উচিত। এরপর প্রফেসর ইমরান রহমান, আবদুল আজিজ ও ইউল্যাবের প্রো-ভাইস- চ্যান্সেলর ড. জুড উইলিয়াম হেনিলো বিজয়ীদের হাতে ক্রেস্ট, পুরস্কারের অর্থ ও সনদ তুলে দেন। এ বছর ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে (ডিআইএমএফএফ) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এর সহায়তায় প্রথমবারের মতো ‘ফোর্সড টু ফ্লী’ শিরনামের একটি থিম উৎসবে অন্তর্ভুক্ত হয়েছে। এই বিভাগে নওরিন ইসলাম রিও পরিচালিত ‘দ্য আনব্রেকেবল ওয়াল’ ইউএনএইচসিআর সেরা চলচ্চিত্র হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫ সালে যাত্রা শুরু করে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ (এমএসজে) থেকে এই ফেস্টিভ্যালের ১০তম আসরে বিশ্বের ৩৫টি দেশের মোট ১৭৬টি চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেয়। অনুষ্ঠান শেষে ডিআইএমএফএফ-এর উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন সবাইকে ধন্যবাদ জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com