• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৫
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

ফকিরহাটে নিষিদ্ধ ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ

প্রতিনিধি: / ২৭২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় একটি পরিবহন থেকে নিষিদ্ধ ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে বি, এম লাইন পরিবহনের টুল বক্স থেকে ওই পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। পরিবহনটি ঢাকা থেকে বাগেরহাটের রায়েন্দার দিকে যাচ্ছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বি, এম লাইন পরিবহনের টুল বক্স তল্লাশী করে ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করে। যার আনুমানিক মুল্য দেড় লাখ টাকা।
খবর পেয়ে ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাজিব গাইন এবং বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক মো. সোহাগ তালুকদার সহ অন্যান্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরে পরিবহনটি ছেড়ে দেয়া হয়।
পরিবহনের সুপারভাইজার জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে এক ব্যক্তি ১৩টি বস্তা টুল বক্সে উঠান। যা মোড়েলগঞ্জ থেকে নেওয়া হবে। ফকিরহাট পুলিশের অভিযানে জানতে পারেন বস্তার ভিতর বিভিন্ন সাইজের পলিথিন ব্যাগ রয়েছে।
ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, পলিথিন ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি। জব্দকৃত পলিথিনের বস্তাগুলো বাগেরহাট পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com