• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭
সর্বশেষ :
‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ

মাবিয়া করে দেখালেন

প্রতিনিধি: / ৪৫২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: বাগেরহাটে দারুণ পারফরম্যান্স করে দেখিয়েছেন এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণিতে যে রেকর্ড গড়েছিলেন, সেটাকে ছাড়িয়ে গেছেন বাগেরহাটের জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে মাবিয়া স্ন্যাচে তুলেছিলেন ৭৮ কেজি। আর ক্লিন অ্যান্ড জার্কে ১০২ কেজি। নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে ষষ্ঠ হয়েছিলেন তিনি। বাগেরহাটে জাতীয় ভারোত্তোলনে বাংলাদেশ আনসারের ভারোত্তোলক মাবিয়া এবার খেলেছেন ৭১ কেজি ওজন শ্রেণিতে। প্রথমে স্ন্যাচে তোলেন ৮২ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১০৮ কেজি। সব মিলিয়ে ১৯০ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনা জিতেছেন মাবিয়া। রেকর্ড গড়ে উচ্ছ¡সিত মাবিয়া বলেছেন, ‘বাতিলের খাতায় ছিলাম এতদিন। একা ট্রেনিং করে এমন পারফরম্যান্স হয়েছে। যা আমার ক্যারিয়ার সেরা। বাংলাদেশের কোনও মেয়ে তা পারেনি। আমি পেরেছি। সামনে কোনও গেমস আছে কিনা জানি না। কোনও এন্ট্রি দেখিনি। শুধু নিজের সেরাটা করার জন্যই এখানে খেলেছি।’ গত কয়েক বছর ধরে নিজের ওজন শ্রেণিতে সেরা মাবিয়া। নতুন মুখ উঠে না আসার ব্যাখ্যায় তিনি বলেছেন , ‘আমার বাবা, মা ও সবার দোয়ায় বলতে পারেন। আমি যেভাবে মন দিয়ে খেলি, সেটা হয়তো অনেকে খেলে না। তবে আশা করছি সামনের দিকে নতুন মুখ উঠে আসবে। আমি অনেক দিন খেলতে চাই।’ এই মুহূর্তে ২০০ কেজির ওপরে ওজন তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি,’ইনশাল্লাহ চেষ্টায় আছি। বাংলাদেশের সর্বোচ্চ আরও ওজন তোলা ভারোত্তোলক হবো। সেই লক্ষ্যে আছি। যে রেকর্ড গড়ে যেতে চাই, তা যেন দেশে কেউ ভাঙতে না পারে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com