• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

বোমা বিস্ফোরণ, পাকিস্তানে হতাহত ৩

প্রতিনিধি: / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিদেশ : পাকিস্তানের পেশোয়ারের বোর্ড বাজার সড়কে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দুইজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। রোববার সকালে পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও টিভি। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) কাশিফ আফতাব আব্বাসি বলেছেন, গতকাল রোববার সকালে নাসির বাগ এলাকায় একটি মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (বিডিইউ) জানিয়েছে, এটি আত্মঘাতী বিস্ফোরণ নয়। বিস্ফোরক স্থানান্তরের সময় বিস্ফোরণটি ঘটে। তিনজন ব্যক্তি বিস্ফোরক পরিবহন করছিলেন। তাদের মধ্যে দুজন বিস্ফোরণে নিহত হন এবং একজন আহত হন। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (বিডিইউ) জানিয়েছে, এটি আত্মঘাতী বিস্ফোরণ নয়। বিস্ফোরক স্থানান্তরের সময় বিস্ফোরণটি ঘটে। তিনজন ব্যক্তি বিস্ফোরক পরিবহন করছিলেন। তাদের মধ্যে দুজন বিস্ফোরণে নিহত হন এবং একজন আহত হন। মুখপাত্র সাজ্জাদ খান জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে খাইবার টিচিং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলোও হাসপাতালে পাঠানো হয়েছে। কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) কর্মকর্তা ও উদ্ধারকারী দলও আলামত সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঘটনার তদন্ত চলছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। বোর্ড বাজার পেশোয়ারের অন্যতম ব্যস্ত রাস্তা, যেখানে সাধারণত ভারী যানবাহন চলাচল করে। তবে সৌভাগ্যক্রমে বিস্ফোরণের সময় যান চলাচল কম ছিল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com