• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬
সর্বশেষ :
তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল দেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ নারায়ণগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে মতবিনিময় সভা দেবহাটার নওয়াপাড়ায় ৫৭০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডব্লিউ চাল বিতরণ ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান

লেবাননে ইসরায়েলি হামলায় অন্তঃসত্তা নারীসহ নিহত ৫

প্রতিনিধি: / ৩১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিদেশ : লেবাননের একটি সীমান্তবর্তী গ্রামে ইসরায়েলি হামলায় পাঁচ বেসামরিক লোক নিহত হয়েছেন। লেবাননের নিরাপত্তা সূত্র শনিবার গভীর রাতে এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ লেবাননের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই বিমান হামলা চালায়। পাঁচ লেবানিজ নিহত হওয়া ছাড়াও এ ঘটনায় একই পরিবারের সদস্যসহ ৯ জনের বেশি আহত হয়েছে। দেশটির সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ‘খিরবেত সেলম শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ফলে বিøদা শহর থেকে পালিয়ে আসা একটি পরিবারের চারজনের মৃত্যু হয়েছে এবং ৯ জনেরও বেশি আহত হয়েছে।’ তারা আরো উল্লেখ করেছে, ‘ইসরায়েলি যুদ্ধবিমান দুটি বাড়িটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় এক দম্পতি ও তাদের দুই সন্তান নিহত হয়েছেন। নিহত ওই মা গর্ভবতী ছিলেন। এ ছাড়া আরো এক ব্যক্তি নিহত হয়েছেন।’ আহত সবাইকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বার্তা সংস্থাটি আরো জানায়, ‘বিমান হামলার ফলে আশপাশের কয়েক ডজন বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ’ গত শনিবার হিজবুল্লাহ ঘোষণা করেছিল, ‘ইসলামী প্রতিরোধ মাউন্ট আদির (উত্তর ইসরায়েল)-এর আশপাশে নিয়োজিত ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর হামলা চালালে অনেক হতাহতের ঘটনা ঘটে।’ এর আগে মঙ্গলবার দক্ষিণ সীমান্তবর্তী গ্রামের হুলার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় লেবাননের এক দম্পতি ও তাদের ছেলে নিহত হয়। এএফপির তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৩১২ জন হিজবুল্লাহ যোদ্ধা এবং ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com