• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৭
সর্বশেষ :
তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর বিশ্বকাপের উদ্বোধনী রাত, কখন বসবেন টিভির সামনে আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট

১৩ বছরের অভিমান ভাঙল শুভশ্রীর

প্রতিনিধি: / ৩২১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিনোদন: পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভারতীয় প্রযোজনা সংস্থা এসভিএফের বহু সিনেমায় কাজ করেছে তিনি। তবে মাঝে ব্যক্তিগত সমস্যা ও সম্পর্কে উথালপাথালের কারণে এসভিএফের সঙ্গে কাজ করা বন্ধ করে দেন শুভশ্রী। এই বিষয়টা নিয়ে অবগত রয়েছেন টালি ইন্ডাস্ট্রির সকলেই। অবশেষে এসভিএফের সঙ্গে ১৩ বছরের সেই মান অভিমান মিটল শুভশ্রীর। অবশেষে মানা-অভিমান ভেঙে এই প্রযোজনা সংস্থা থেকে একসঙ্গে দুটি সিনেমার ঘোষণা দিলেন শুভশ্রী। প্রথম সিনেমাটির নির্মাতা অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী। এই সিনেমায় শুভশ্রী ছাড়া আরও অভিনয় করবেন— অনসূয়া মজুমদার, মিঠুন চক্রবর্তী থেকে শুরু সোহিনী সেনগুপ্তরা। অন্যদিকে দ্বিতীয় সিনেমাটি পরিচালনা করবেন দেবালয় ভট্টাচার্য। এই নির্মাতার ‘ইন্দুবালা ভাতের হোটেল’র মাধ্যমেই ওটিটি দুনিয়ায় পা রেখেছিলেন শুভশ্রী। তাদের সম্পর্কের শীতলতা মিটেছে আগেই। এখন এটাই দেখার পালা, আগামী দিনে নতুন সিনেমাগুলো কতটা সফলতা বয়ে আনে বক্সঅফিসে। প্রসঙ্গত, গেল বছর নভেম্বরে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শুভশ্রী। বর্তমানে রাজের পরিচালনায় ‘বাবলি’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। একই সঙ্গে সামলাচ্ছেন সংসার ও কাজ। সূত্র : জুম বাংলা


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com