• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০
সর্বশেষ :
শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রঙধনু কর্পোরেশনের উদ্যোগে ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান তালায় মাদকাস*ক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হা*মলা ও ছিনতাইয়ের শি*কার তালায় শিক্ষক হিরন্ময়ের ওপর হা*মলাকারী আটক, খোঁজ নিলেন বিএনপি প্রার্থী হাবিব ধর্মব্যবসায়ীদের বিভ্রান্তি জনগণ আর মেনে নেবে না ড. মনিরুজ্জামান মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই : আলি আসগার লবি

শবনম ফারিয়া যাকে ভুলতে পারছেন না

প্রতিনিধি: / ২৫৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বিনোদন: একটা সময় নাটকে নিয়মিত অভিনয়ে দেখা যেত শবনম ফারিয়াকে। এখন খুব একটা পর্দায় দেখা যায় না তাকে। তবে হঠাৎ করেই বিয়ে-বিচ্ছেদের পর ক্যারিয়ারে ছন্দপতন ঘটে তার। তবে অভিনেত্রী হিসেবে নিজের একটা ফ্যানবেজ তৈরি করতে পেরেছিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময়ে নিজের মতামত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। মাঝেমধ্যে স্ট্যাটাস দিয়ে হন আলোচিত। এই অভিনেত্রী কয়টা আম খেলেন সেটি নিয়ে স্ট্যাটাস দিলেও সংবাদ প্রকাশ করে কিছু গণমাধ্যম। গত সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তাকেই ভুলতে পারছেন না এই অভিনেত্রী। ফারিয়া ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে লিখেছেন-যেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি অন্যায় করেছে আমার সঙ্গে, আমি ভাবতাম তাকে ভুলে যাওয়া সবচেয়ে সহজ! কিন্তু কি জানি এক অদ্ভুত কারণে সেই মানুষটাকেই চেষ্টা করেও ভুলা যাচ্ছে না! দুনিয়ার সব লজিক, সব ডিবেট এই এক জায়গায় ভুল প্রমাণ হয়ে যাচ্ছে! ফারিয়ার সেই স্ট্যাটাসে একজন লিখেছেন- ‘ক্ষতটা এত বেশি গভীরে যে চাইলেও দাগ মুছবে না। তাই ভুলতেও পারবে না।’ এর জবাবে ফারিয়া বলেছেন- ‘আপু, না অত বেশি না! অল্প সময়ের ক্ষত, ঠিক না হইলেও এইটা নিয়ে জীবন পার করে দেওয়া যাবে! আরও বেশি সময় থাকলে পার করাটাও কঠিন হয়ে যেত!’ ফারিয়াকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ মোবারকনামায়। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। পর্দায় দুজনের কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com