• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯
সর্বশেষ :
কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খুলনায় বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রার আয়োজন দেবহাটায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও দেবহাটায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ, ইউএনওর নিকট লিখিত আবেদন শ্যামনগর সুন্দরবনে দ*স্যু দমনে যৌথ অভিযান শুরু নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত সুন্দরবনে কাকড়া স্বীকার করে আসার সময় বনদস্যুদের গু*লিতে আহত জেলে সাতক্ষীরা সদর থানায় পুলিশ সুপারের পরিদর্শন, গার্ড অব অনার ও দিকনির্দেশনা প্রদান

বাগেরহাট শহরের আলোচিত দুই মাদক বিক্রেতা গ্রেফতার, ইয়াবা ও গাজা উদ্ধার

প্রতিনিধি: / ৩০৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অবৈধ মাদকের জন্য আলোচিত পৌর শহর থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট সদর মডেল থানা পুলিশের এসআই গৌতম সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত টহলদানকালে গোঁপন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে  শহরের নাগেরবাজার  পুরাতন  রেল লাইন থেকে হাতে নাতে তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া দুই মাদক বিক্রেতা হলো শহরের নাগেরবাজার এলাকার  শ্রমিক লীগ নেতা নাসির গাজীর ছেলে হ্নদয় গাজী (২৩) ও একই এলাকার মজিদ সেখের ছেলে আনোয়ার সেখ (৫২)। এরা দীর্ঘদিন ধরে বিশেষ শেল্টারে থেকে এলাকায় ভ্রাম্যমানভাবে মাদক দ্রব্য বেচা-কেনা করে আসছে বলে অভিযোগ রয়েছে। এদের মধ্যে আনোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসআই গৌতম জানান, আটককৃতদের কাছ থেকে বেশ কিছু গাজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার আদালতে চালান করা হবে।#


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com