• শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৬
সর্বশেষ :
ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন নাছিম ফারুক খান মিঠুর সাথে জেলা ছাত্রদলের শাহীন ইসলামের শুভেচ্ছা বিনিময় সুন্দরবনে ফের বনদস্যু*দের তাণ্ডব, সাতক্ষীরা রেঞ্জ থেকে ৮ জেলে অ*প*হরণ মেয়াদোত্তীর্ণ কমিটির দৌরাত্ম্য, মাদকের স্বর্গে পরিণত সরুলিয়া বাজার! জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করলেন এম সামাদ মতিন নারায়ণগঞ্জে আড়াইহাজারে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহায়তায় সফল বাস্তবায়ন দেবহাটায় পুলিশের অভিযানে আবারও ভারতীয় রেনু পোনা আটক দেবহাটায় ভগ্নিপতির বি*রুদ্ধে মিথ্যা মা*মলার অভিযোগে সংবাদ সম্মেলন আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ

রোজা অবস্থায় দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে কি?

প্রতিনিধি: / ৩২৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ধর্ম: বছর ঘুরে আবারও শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। জান্নাতের পথ সুগম করার মাস রমজান। ইবাদতের প্রতিযোগিতা করার অপূর্ব সুযোগ এই রমজান। রোজা পালনে অনেক ছোট বিষয় আছে যে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় রোজা ভঙ্গ হতে পারে বা মাকরুহ হয়ে যেতে পারে। এরমধ্যে অন্যতম রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা। যা অনেকেই রোজা রেখে সকালে ঘুম থেকে উঠে করে থাকেন। এবার জেনে নেয়া যাক টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ঠিক থাকে না ভেঙে যায়? অনেক মানুষ মনে করেন পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়। কিন্তু ইসলামি চিন্তাবিদরা বলছেন, দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না। ইসলামি চিন্তাবিদদের পরামর্শ, সবচেয়ে ভালো পরামর্শ অল্প পরিমাণ পেস্ট নিন। মিন্টের গন্ধ কম এরকম পেস্ট ব্যবহার করুন। তবে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে ভয় পেলে, গাছের সরু ডাল থেকে তৈরি মিসওয়াক বা দাঁতন ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা। তবে সবচেয়ে ভালো হয়, সাহ্রি খাওয়ার পর পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা, আবার ইফতারের পরও দাঁত ব্রাশ করা যায়। আর দিনের বেলা মিসওয়াকও ব্যবহার করা ভালো। মহানবী হজরত মুহাম্মদ (সা.) মিসওয়াক ব্যবহার করতেন। তাই মিসওয়াক করা সুন্নত। হাদিসে আছে, মিসওয়াক করে নামাজ পড়লে তা উত্তম। রাসুল (সা.) প্রতি ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com