• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৯
সর্বশেষ :
ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা জ্বালানি তেল পা*চাররোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা বুধহাটায় এটি মোবাইল ষ্টোর এর নতুন শোরুম উদ্বোধন নগরঘাটায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি

‘স্টপ ক্লক’ পদ্ধতি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে

প্রতিনিধি: / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

স্পোর্টস: পরীক্ষাধীন প্রক্রিয়ায় গত নভেম্বরে আইসিসি চালু করেছিল ‘স্টপ ক্লক’ পদ্ধতি। যেটার মেয়াদ শেষ হচ্ছে এই বছরের আগামী এপ্রিলে। তবে আপতকালীন সময়সীমার পরও এই নিয়মটি স্থায়ীভাবে রাখার কথা ভাবছে আইসিসি। যার শুরু হতে পারে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। সাদা বলের দুই সংস্করণ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে থাকবে এই নিয়ম। শুধু থাকবে বললে ভুল হবে। এই নিয়ম নিয়ে আরো কঠোর হচ্ছে আইসিসি। পরীক্ষাধীন সময়ে ৬০ সেকেন্ডের মধ্যে ওভার শুরু করতে না পারলে শাস্তির নিয়ম ছিল না। কিন্তু স্থায়ীভাবে আসা নিয়মে ৬০ সেকেন্ড সময়ের মধ্যে নতুন ওভার শুরু করতে না পারলে জরিমানার আওতায় আনা হচ্ছে। প্রতিবার নিয়ম ভাঙার জন্য পেনাল্টির ব্যবস্থা আছে। প্রথম দুইবার মাঠের আম্পায়ার ফিল্ডিং দলকে সতর্ক করবেন। তৃতীয়বার নিয়ম ভঙ্গ করলে ব্যাটিং দলের স্কোরকার্ডে পাঁচ রান যোগ করা হবে। তৃতীয় আম্পায়ার ইলেকট্রনিক স্ক্রিনে ৬০ সেকেন্ডের টাইমার চালু রাখবেন। এখানে আরেকটা ব্যাপার থাকবে, ব্যাটার বা ডিআরএস বা অন্য কোনো ইস্যুতে দেরি হলে মাঠের আম্পায়ার খেলা শুরুর সময় চুড়ান্ত করবেন। ক্রিকবাজের তথ্যমতে, পরীক্ষামূলক সময়ে এর সুফল পাওয়া গেছে। নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করার তাগিদ দেখা গেছে দলগুলোর মধ্যে। এবার তাই নিয়মটিকে স্থায়ী রূপ দিতে চাচ্ছে আইসিসি। দুবাইয়ে আইসিসির চলমান বৈঠকে এরমধ্যে নিয়মটি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইটটি। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আইসিসি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com