• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৩
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

বাগেরহাটে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রতিনিধি: / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটে ৭ কেজি গাঁজ সহ মোঃ আল আমিন খাঁ (৩২), নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১৮ মার্চ) সকালে আটক  মোঃ আল আমিন খাঁ কে বিজ্ঞ আদালতে পাঠনো হয়েছে। এ আগে রবিবার দিবাগত রাতে বাগেরহাট সদর থানার চুলকাটি বাজারস্থ খুলনা-মোংলা মহাসড়কের পুর্ব পাশ থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন খাঁ মোংলা পোর্ট পৌরসভার (মাদ্রাসা রোড) আনছার ক্লাব সংলগ্ন আফান খাঁর ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুলকাটি বাজারস্থ খুলনা-মোংলা মহাসড়কের পুর্ব পাশে আজিজুলের চায়ের দোকানের সামনে বট গাছের নিচ থেকে আল আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি নেভী-ব্লু কালারের ট্রলি ব্যাগ হতে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন জায়গায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com