• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৯
সর্বশেষ :
দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এনজিও কর্মী সেজে পুলিশের অভিযানে শ্যামনগরে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত ম*র*দে*হ উ*দ্ধার শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

টোকাই

প্রতিনিধি: / ৩৭৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মাহফুজ রেজা
নেই জন্ম সনদ
নেই পিতৃ পরিচয়
পরিচয় একটা ই
সে টোকাই।
সে জানে না
কেমন করে
কোথা থেকে এল
রেল লাইনের পাশে
এই খুপরি ঘরে।
শুধু জানে ক্ষুধা পেলে
খেতে হবে।
গত দু’ দিন
খুপরি ঘর হতে
বার হয় নি,
জ্বরের মাত্রা টা
বড্ড বেশী।
পাশের ঘরের খালা
মমতার হাত রাখে কপালে
ওমা,ম্যলা জ্বর যে!
কিছু খাইবি রে বাছা?
হাসু চোখ মেলে তাকায়
সব কিছু কেমন ঝাপসা লাগে।
এবার খালা দুধহীন
সাবু দানা মুখে দেয়।
সব টুকুন পড়ে যায়
গাল বেয়ে।
রেল লাইনের পাশের
আম গাছটায়
কানা কুয়া ডেকে উঠে।
আর তখনই ধরনী কাঁপিয়ে
আন্তনগর ঢুকে পড়ে
ষ্টেশনে।
হাসু’ র নীভু নীভু মোমবাতিটার
এই মাত্র মৃতু ঘটলো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com