• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৭
সর্বশেষ :
সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দেবহাটায় জনজীবন বি*প*র্য*স্ত তালা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মোঃ আবদুল মজিদ সাংবাদিক পরিবারও রেহাই পায়নি চেয়ারম্যান হাকিমের হাত থেকে! মারা গেছেন কারিনা কায়সার ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন

বাঁধন পুলিশ অফিসার রূপে চমকে দিলেন

প্রতিনিধি: / ৩৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

বিনোদন: নতুন গল্পের সঙ্গে নতুন লুকে হাজির হলেন রেহানা মারিয়ম নূর খ্যাত অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তাবে এবার দেখা যাবে পুলিশ অফিসার চরিত্রে। সিনেমাটির নাম ‘এশা মার্ডার : কর্মফল’। এটি পরিচালনা করেছেন পুলিশ কর্মকর্তা এবং ‘মিশন এক্সট্রিম’, ‘বø্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমায়! গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এলো সিনেমাটির টিজার। প্রায় এক মিনিটের টিজারটি শেয়ার করে সানী সানোয়ার ক্যাপশনে লিখেছেন, “বাঁধন কি পারবে ‘এশা খুন’-এর রহস্য ভেদ করতে?” এক মিনিটের টিজারেই পুলিশ অফিসারের চরিত্রে মাত করেছেন বাঁধন। টিজারে দেখা যায়, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের ওপর!ন চৌকস পুলিশ অফিসারের সমস্ত কিছুই দুর্দান্তভাবে যে অনুসরণ করেছেন বাঁধন, তার আভাস তিনি রেখেছেন ‘এশা মার্ডার’-এর টিজারে! আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা শোনা গেলেও টিজারের শেষে জানানো হয়, ঈদুল ফিতরে নয়, ‘এশা মার্ডার : কর্মফল’ আসতে চলেছে ঈদুল আজহায়! বাঁধন ছাড়াও সানী সানোয়ার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com