• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১
সর্বশেষ :
পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাগেরহাটে ৬৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

প্রতিনিধি: / ৪৩২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে মাটির নিচে পুঁতে রাখা ৬৪ পিচ/রাউন্ড রাইফেলের উদ্ধার। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ঘোষগাতী বালিকা বিদ্যালয়ের কাছে রামজীবনপুর গ্রামের একটি পান বরজের নালা খোড়ার সময় এ সকল গুলি উদ্ধার করা হয়।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, নরসিংহপুর গ্রামের মৃত চানমিয়া সেখের পুত্র শহীদ শেখ উক্ত জমির লিজ নিয়ে পান বরজের জন্য ড্রেন খোড়াকালে জনৈক শ্রমিক প্রথমে এসব গুলি দেখতে পান। বিষয়টি ইউপি সদস্য ইমরানকে জানালে উক্ত ইউপি সদস্য মোবাইলে আমাকে জানান। এ খবরে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একটি দল নিয়ে সরেজমিনে উপস্থিত হই এবং গুলিগোলা উদ্ধার করি। তিনি আরো জানান, এ গুলিগোলা অনেক আগের, হয়তো অকেজো হয়ে গেছে। তবু পরীক্ষা করে দেখা সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com