• রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৮
সর্বশেষ :
বাগেরহাটে সাংবাদিক শিমুলের নামে দায়েরকৃত মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চমতম ম্যাচ অনুষ্ঠিত লীজকৃত খাল দখলকে কেন্দ্র করে শ্যামনগরে সং*ঘ*র্ষ, বিএনপি কর্মীসহ আহত কয়েকজন দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, আগেই নামিয়ে দেওয়ায় রক্ষা পেলেন ৩৭ যাত্রী ডুমুরিয়ায় চুকনগরে দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবার জমকালো উদ্বোধন মনিরামপুরে বাপের বাড়ি বেড়াতে এসে সাংবাদিকের স্ত্রীর ওপর হা*ম*লা, ক্ষমা চেয়েও অব্যাহত প্রাণনা*শের হু*ম*কি তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন বিপর্যস্ত, কৃষি ও স্বাস্থ্যখাতে বাড়ছে সংকট কালিগঞ্জে চার সন্তানের জননী কল্পনা রানীর সাপের কামড়ে ক*রু*ণ মৃ*ত্যু নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রায়হান রাফির ‘দামাল’ ওটিটিতে আসছে

প্রতিনিধি: / ৩৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বিনোদন: নির্মাণের মাধ্যমে তারকাখ্যাতি লাভ করেছেন রায়হান রাফি। ইতোমধ্যে দর্শকদের ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘পরাণ’- এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। গেল বছরের শেষদিকে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমাটি মুক্তি পায়। স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি সিনেমাটিতে গল্প বাছাইয়ের জন্য প্রশংসিত হয়েছেন পরিচালক। ছবির কলাকুশলীরাও অভিনয় দিয়ে প্রশংসা পেয়েছেন। সবাই সিনেমাটি নিয়ে প্রচারেও সরব ছিলেন। তবে ব্যবসায়িকভাবে সাফল্যের মুখ দেখেনি সিনেমাটি। একইভাবে গেল বছর দেশীয় একটি ওটিটি থেকে মুক্তি পাওয়া ‘নিঃশ্বাস’ সিনেমাটিও ‘পরাণ’ এর মতো সাফল্যের গান গাইতে পারেনি। এ সিনেমাকে রাফি পরিচয় করিয়েছেন তার ‘এক্সপেরিমেন্ট’ হিসেবে। নিজের এক্সপেরিমেন্টের জায়গায় রাফি হয়তো সন্তুষ্ট হতে পেরেছেন, তবে প্রযোজনার বিচারে কতোটা সন্তুষ্টি এনেছে ‘নিঃশ্বাস’ সেটা ইন্ডাস্ট্রির মানুষই অনুমান করতে পারে। এসবের ভিড়ে নতুন সিনেমা নিয়ে আসছেন রায়হার রাফি। নাম রেখেছেন ‘ফ্রাইডে’। এটি আসবে একটি ওটিটি থেকে। এতে তমা মির্জাসহ আরও অনেকেই অভিনয় করেছেন। সবার প্রত্যাশা, এ সিনেমাটি দিয়ে আবারও নিজের ফর্ম ফিরে পাবেন রাফি। তার সাফল্য চলচ্চিত্রের শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ। যদিও সিনেমাটির পোস্টার প্রকাশের পর ভিনদেশি এক সিনেমা ও এক ওয়েব সিরিজের পোস্টারের নকল বলে আলোচনা চলছে। ‘ফ্রাইডে’ এর পোস্টারের সঙ্গে মিল পাওয়া গেছে ২০১৯ সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান সিনেমা ‘প্যারাসাইট’ ও ২০২১ সালে মুক্তি পাওয়া ভারতীয় ওয়েব সিরিজ ‘হাউস অব সিক্রেট’ এর সঙ্গে। সঙ্গত কারণে অনেকে ভাবছেন, হয়তো ‘ফ্রাইডে’ সিনেমার গল্পেও নকলের ছাপ থাকতে পারে। এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে নির্মাতা রায়হান রাফির মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com