• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৯
সর্বশেষ :
শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ নারায়ণগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে মতবিনিময় সভা দেবহাটার নওয়াপাড়ায় ৫৭০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডব্লিউ চাল বিতরণ ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা

কবীর সুমন গান চুরির অভিযোগে মুখ খুললেন

প্রতিনিধি: / ৩১৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিনোদন: আনিজের ৭৫তম জন্মদিন গানে গানে উদযাপন করলেন কবীর সুমন। সেখান থেকেই ফিরে এসেছে পুরনো বিতর্ক। অনেকেরই দাবি, বব ডিলানের ‘আই ওয়ান্ট ইউ’ গান থেকে ‘তোমাকে চাই’ গানটি অনুকরণ করেছিলেন কবীর, যে গান বদলে দিয়েছিল বাংলা গানের ধারা। ফের সেই পুরনো বিতর্কই শোরগোল ফেলেছে। এবার সেই বিতর্কে ইতি টানতে খানিক বিরক্ত হয়েই বব ডিলানের গানটি পোস্ট করলেন সঙ্গীত শিল্পী। বব ডিলানের ‘আই ওয়ান্ট ইউ’ গানটি লিরিক্সসহ শেয়ার করেন কবীর। পাশাপাশি তিনি লেখেন, যে বঙ্গভাষী বঙ্গজরা আগেও বলেছেন, এখন আবার বলতে শুরু করেছেন যে তোমাকে চাই গানটি আমি নাকি বব ডিলানের আই ওয়ান্ট ইউ গানটি থেকে চুরি করেছি, তাদের ও তাদের অনুগামীদের অবগতির জন্য লিরিক্স সমেত গানটি শেয়ার করলাম। কথা, সুর, তাল, ছন্দ গায়কি কোন দিক দিয়ে ডিলান সাহেবের আই ওয়ান্ট ইউ আর আমার তোমাকে চাই এর মধ্যে, কে কে কোথায় কোথায় এমন মিল পাচ্ছেন যে চুরি বলা যায়? তিনি আরও লেখেন, পড়াশোনার বদঅভ্যাস থাকলে বরং কবি অরুণকুমার সরকারের লেখা তোমাকে চাই আমি তোমাকে চাই (বৈশাখি) কবিতাটির কথা বলতে পারতেন- তোমাকে চাই কথাটির জন্য। ৭৫ হয়ে গেল। এখনও দেখে, শুনে, পড়ে যাচ্ছি। নিজস্ব ভঙ্গিতে নিজের বিরক্তির কথা জানিয়ে তিনি লেখেন, একদিন দলবেঁধে আসুন না আমাদের বাসায়। জানিয়ে আসবেন। গানবাজনা, কবিতা, লিরিক, সুর, তাল, ছন্দ নিয়ে কথা বলা যাবে। আর ব্যক্তিগত জীবনে আমি কেমন, কতটা খারাপ তাও বুঝে নিতে পারবেন আমার সঙ্গে দিন দুই কাটিয়ে। মনে ভয় থাকলে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, মেজো মেসো, শিবুদাদা যে কাউকে সঙ্গে আনতে পারেন। ভিডিও-অডিও সব করতে পারবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com