• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪১
সর্বশেষ :
নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

অভয়ারণ্যে মাছ ধরতে না দেয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতির হামলায় কর্মকর্তাসহ তিন বনরক্ষী আহত

প্রতিনিধি: / ২৬১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে শিকার নিষিদ্ধ অভায়রণ্যে মাছ ধরতে না দেয়ায় শরণখোলা উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আসাদ হাওলাদারের নেতেৃত্বে ছাত্রলীগের কর্মীদের হামলায় বন কর্মকর্তাসহ তিন বনরক্ষী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান, ফরেষ্টার মতিউর রহমান ও স্পিড বোট ড্রাইভার সিরাজুল ইসলামকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় বন বিভাগ শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি (স্থগীত) আসাদ হাওলাদারসহ ছাত্রীগের পাঁচনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮ জনকে আসামী করে শরণখোলা থানায় মামলা করেছে সুন্দরবন বিভাগের বগী ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার মো. জাহাঙ্গীর আলম । পুলিশ  শুক্রবার সকালে অভিযান চালিয়ে মো. জসিম নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, শরণখোলা উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আসাদুজ্জামান হাওলাদার ও ছাত্রলীগকর্মী সাইফুল ইসলাম রুবেল খলিফা সুন্দরবনে শিকার নিষিদ্ধ অভয়ারণ্যে মাছ ধরার জন্য তাকে চাপ প্রয়োগ করে আসছিল। তাদের এই অনৈতিক দাবী না মানলে তারা আমাকেসহ বনরক্ষীদের বিভিন্ন সময় হুমকি দিতে থাকে। একপর্যায়ে বৃহস্পাতবার (২১মার্চ) দুপুরে আন্তর্জাতিক বন দিবস পালন শেষে পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিমকে এগিয়ে দিতে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বাজারের খেয়াঘাটে পৌছানো মাত্র পরিকল্পিতভাবে আসাদুজ্জামান হাওলাদার ও সাইফুল ইসলাম রুবেল খলিফার নেতৃত্বে ১০ থেকে ১২জন সন্ত্রাসী তাদের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় বন কর্মকর্তা ও বনরক্ষীসহ তিনজন গুরুতর আহত হন।

এব্যপারে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত বলেন, একজন কর্মকর্তাসহ বনরক্ষীদের মারপিটকরে আহত করার ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা। যে যতো বড় নেতাই হোক তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।

শরণখোলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম বলেন, আহত সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা এখন মোটামুটি সুস্থ্য আছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান বলেন, এহামলার ঘটনায় সুন্দরবন বিভাগের বগী ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার রাতে বাদী হয়ে মো. আসাদ হাওলাদার, সাইফুল ইসলাম রুবেল খলিফা, মাসুদুর রহমান রনি, আমির হাসান চয়ন, মো. জসিমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮ জন জনকে আসামী করে থানায় মামলা করেছেন। শুক্রবার সকালে অভিযান চালিয়ে মামলার আসামী মো. জসিমকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com